গড় আয়ু বাড়লেও সুস্থ জীবনের স্থায়িত্বে পিছিয়ে বিশ্ব
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
করোনা মহামারির ধাক্কা কাটিয়ে বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু প্রায় মহামারি-পূর্ব অবস্থায় ফিরেছে। তবে মানুষের সুস্থভাবে বেঁচে থাকার গড় আয়ু এখনো তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে শুক্রবার এই তথ্য তুলে ধরা হয়েছে।

ডব্লিউএইচওর ‘গ্লোবাল হেলথ এস্টিমেটস’ শীর্ষক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বে মানুষের গড় আয়ু পৌঁছেছে ৭৩ দশমিক ৩ বছরে। মহামারি ছড়িয়ে পড়ার আগের বছর অর্থাৎ ২০১৯ সালে বৈশ্বিক গড় আয়ু ছিল ৭৩ দশমিক ৪ বছর।
জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থাটির তথ্যানুযায়ী, গড় আয়ুর তুলনায় সুস্থ জীবনের গড় মেয়াদ পুনরুদ্ধারের গতি কিছুটা ধীর। ২০২৩ সালে সুস্থ জীবনের গড় স্থায়িত্ব ছিল ৬২ দশমিক ৮ বছর, যা ২০১৯ সালের তুলনায় এখনো শূন্য দশমিক ৪ বছর কম।
ডব্লিউএইচওর ডেটা, ডিজিটাল হেলথ, অ্যানালিটিক্স অ্যান্ড এআই বিভাগের পরিচালক অ্যালাইন ল্যাবরিক বলেন, ‘দীর্ঘায়ু হওয়া জনস্বাস্থ্যের অন্যতম বড় একটি অর্জন। এখন পরবর্তী বড় চ্যালেঞ্জ হলো, এই বাড়তি বছরগুলো মানুষ যেন সুস্থতার সঙ্গে অতিবাহিত করতে পারে তা নিশ্চিত করা।’
প্রতিবেদনে বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্য সংকটের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছে ডব্লিউএইচও। ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে বিশ্বব্যাপী সুস্থ জীবন হারানোর বয়স-ভিত্তিক হার বিষণ্নতাজনিত রোগের ক্ষেত্রে প্রায় ২০ শতাংশ এবং উদ্বেগজনিত রোগের ক্ষেত্রে প্রায় ৪৫ শতাংশ বেড়েছে।
অকাল মৃত্যু ও অক্ষমতার কারণে ২০২৩ সালে বিষণ্নতা এবং উদ্বেগের ফলে আনুমানিক ১১ কোটি সুস্থ জীবনের বছর নষ্ট হয়েছে।
২০০০ থেকে ২০২৩ সালের মধ্যে মাদকাসক্তি বা মাদক ব্যবহারের ব্যাধিতে আঞ্চলিক পর্যায়ে ভিন্ন ভিন্ন প্রবণতা দেখা গেছে। এই সময়ে আমেরিকা অঞ্চলে মৃত্যুঝুঁকি এবং সুস্থ জীবনহানি সবচেয়ে বেশি বেড়েছে। অন্যদিকে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই হার উল্লেখযোগ্যভাবে কমেছে।
এদিকে ২০০০ সালে বিশ্বব্যাপী মোট মৃত্যুর ৫৮ শতাংশ অসংক্রামক রোগের কারণে হলেও ২০২৩ সালে তা বেড়ে ৭৪ শতাংশে দাঁড়িয়েছে।
এছাড়া ২০০০ সালে ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশজনিত রোগ বিশ্বজুড়ে মৃত্যুর ১৯তম কারণ থাকলেও ২০২৩ সালে তা পঞ্চম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। আলোচ্য সময়ে এই রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে তিন গুণ হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.