আপনি পড়ছেন

আসন্ন সাধারণ নির্বাচন পেছানোর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধের ‘ভিত্তি তৈরি করছেন’ বলে অভিযোগ তুলেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। শুক্রবার তিনি এই গুরুতর অভিযোগ করেন। ইসরায়েলে আগামী ২৭ অক্টোবর জাতীয় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এহুদ বারাক: নির্বাচন পেছাতে যুদ্ধের ক্ষেত্র তৈরি করছেন নেতানিয়াহু
ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে বারাক বলেন, ‘নির্বাচন স্থগিত করার উদ্দেশ্যেই নেতানিয়াহু যুদ্ধে জড়ানোর প্রেক্ষাপট তৈরি করছেন।’

নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি যেভাবে শ্বাস নেন, যেভাবে ফ্রেঞ্চ ফ্রাই খান কিংবা বিল না দিয়ে রেস্তোরাঁ থেকে বের হয়ে যান, ঠিক সেভাবেই অবলীলায় মিথ্যা বলেন।’

তিনি আরও বলেন, ‘আগামী ২৭ অক্টোবর তাকে চূড়ান্তভাবে ক্ষমতা থেকে হটাতে আমাদের সম্ভাব্য সবকিছু করতে হবে।’

ইসরায়েলের আসন্ন নির্বাচনে রাজনৈতিক প্রচারণায় জাতীয় নিরাপত্তা ইস্যুকে ব্যবহার করা নিয়ে অভ্যন্তরীণ বিতর্ক ক্রমেই বাড়ছে। এমন উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই বারাকের এই বক্তব্য সামনে এলো।

চলতি সপ্তাহের শুরুর দিকে নেতানিয়াহু সতর্কবার্তা দিয়ে বলেন, নির্বাচনের আগে ইসরায়েল বড় ধরনের হামলার মুখে পড়তে পারে। একই সঙ্গে তিনি বিভিন্ন ফ্রন্টের সার্বিক পরিস্থিতি নিয়ে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকও করেন।

এর পাশাপাশি ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনে জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

তিনি জানান, হামলাকারী অন্য কোনো পক্ষের নির্দেশে এই কাজ করেছে কি না তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। একই সঙ্গে তিনি বলেন, ‘যে বা যারা তাকে পাঠিয়েছে, তাদের অত্যন্ত চড়া মূল্য দিতে হবে।’

ফ্লাইদুবাইয়ের ওই ঘটনাটি বর্তমানে দেশটির নির্বাচনী প্রচারণার প্রধান ইস্যুতে রূপ নিয়েছে। বিরোধীদের অভিযোগ, নির্বাচনী অবস্থান শক্ত করতে নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে নিরাপত্তা সংকটকে কাজে লাগাচ্ছেন।

গাজা উপত্যকা, লেবানন ও সিরিয়াসহ বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযান অব্যাহত থাকার মধ্যেই বারাকের এই মন্তব্য প্রকাশ্যে এলো।

এর আগে আগস্ট মাসেও নেতানিয়াহুর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তোলেন এহুদ বারাক। সে সময় তিনি দাবি করেন, নেতানিয়াহু চরম নিরাপত্তা উত্তেজনা এবং জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করে নির্বাচনের দিকে এগোতে চান। আঞ্চলিক বিভিন্ন ফ্রন্টে সামরিক উত্তেজনা বৃদ্ধির সঙ্গে নির্বাচনী স্বার্থ জড়িত বলেও তিনি যুক্তি তুলে ধরেন।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর এটিই হতে যাচ্ছে ইসরায়েলের প্রথম জাতীয় সাধারণ নির্বাচন। ব্যালটের মাধ্যমে নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী দলগুলো বর্তমানে তাদের রাজনৈতিক ঐক্য ও তৎপরতা জোরদার করেছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.