মিশরে দেড় হাজার প্রতিনিধি নিয়ে আলামিন আফ্রিকা ফোরাম শুরু
আফ্রিকার অর্থনৈতিক উন্নয়ন ও মহাদেশীয় সংহতি জোরদারের লক্ষ্যে মিশরের উত্তরাঞ্চলীয় শহর নিউ আলামিনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘আলামিন আফ্রিকা ফোরাম’। আফ্রিকার বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রায় ১ হাজার ৫০০ জন এতে অংশ নিয়েছেন। শুক্রবার উদ্বোধনী এই ফোরামের সূচনা হয়।

অর্থনৈতিক উন্নয়ন এবং মহাদেশীয় সংহতির ওপর গুরুত্ব দিয়ে এই তিন দিনের ফোরামে তিনটি উচ্চপর্যায়ের সম্মেলন অন্তর্ভুক্ত রয়েছে।
উদ্বোধনী অধিবেশনে মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি বলেন, ‘আফ্রিকা একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে রয়েছে, যা অর্থনৈতিক রূপান্তর এবং উন্নয়নের চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার ক্ষেত্রে ব্যাপক সুযোগ সৃষ্টি করেছে।’
তিনি উল্লেখ করেন, মহাদেশটিতে বিশাল প্রাকৃতিক সম্পদ, একটি বিশাল বাজার এবং বিশ্বের অন্যতম তরুণ জনগোষ্ঠী রয়েছে। পাশাপাশি উৎপাদন খাত, জ্বালানি, কৃষি, প্রযুক্তি, সেবা এবং ডিজিটাল অর্থনীতিতে অপার সম্ভাবনা রয়েছে।
তবে অর্থায়ন নিশ্চিত করা, অবকাঠামোগত উন্নয়ন, মূলধনের উচ্চ ব্যয়, বিভিন্ন বাজারের মধ্যে সংযোগ জোরদার করা এবং আন্ত-আফ্রিকান বাণিজ্য ও বিনিয়োগে বাধা সৃষ্টিকারী প্রতিবন্ধকতাগুলো দূর করার মতো বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে আফ্রিকা বলে তিনি মন্তব্য করেন।
মাদবৌলি আরও বলেন, বিশ্বজুড়ে দ্রুত অর্থনৈতিক ও প্রযুক্তিগত পরিবর্তন এবং সরবরাহ শৃঙ্খল, উৎপাদন, বাণিজ্য ও বিনিয়োগের কেন্দ্রগুলো পুনর্গঠনের সময়ে এই ফোরামটি অনুষ্ঠিত হচ্ছে।
তিনি বলেন, ‘এই রূপান্তরের কারণে কেবল উন্নয়নের চ্যালেঞ্জে থাকা মহাদেশ হিসেবে নয়, বরং প্রকৃত সুযোগ প্রদানকারী এবং নতুন বৈশ্বিক অর্থনীতির একটি সক্রিয় অংশ হওয়ার সক্ষমতা থাকা শক্তি হিসেবে আফ্রিকাকে সবার বিবেচনা করা প্রয়োজন।’
ফোরামের আলোচ্যসূচিতে বাণিজ্য, খাদ্য নিরাপত্তা, জ্বালানি, অবকাঠামো, অর্থায়ন, ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গুরুত্বপূর্ণ খনিজ খাত অন্তর্ভুক্ত রয়েছে। আন্ত-আফ্রিকান বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি উন্নয়নের অগ্রাধিকারগুলোকে বাস্তবায়নযোগ্য প্রকল্প ও বিনিয়োগে রূপান্তর করাই এই আলোচনার মূল লক্ষ্য।
মিশরের পরিকল্পনামন্ত্রী আহমেদ রোস্তম জানান, আফ্রিকার অর্থনীতির আকার আনুমানিক প্রায় ৩ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ এই মহাদেশে থাকা সত্ত্বেও বৈশ্বিক বাণিজ্যে আফ্রিকার অংশীদারিত্ব মাত্র ১ দশমিক ৫ শতাংশের কাছাকাছি এবং মহাদেশটির সম্ভাবনার তুলনায় সরাসরি বিদেশি বিনিয়োগের প্রবাহ এখনও সীমিত বলে তিনি উল্লেখ করেন।
আফ্রিকান ইউনিয়নের (এইউ) অফিশিয়াল কারিগরি উন্নয়ন সংস্থা এইউডিএ-নেপাড (AUDA-NEPAD)-এর প্রতিষ্ঠাতা দেশগুলোর একটি শীর্ষ সম্মেলন শনিবার নিউ আলামিনে অনুষ্ঠিত হবে। মিশরীয় প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, আফ্রিকান নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের ব্যাপক অংশগ্রহণে এই সম্মেলনে সভাপতিত্ব করবেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
এদিকে রবিবার আফ্রিকান ইউনিয়নের অষ্টম মিড-ইয়ার কোঅর্ডিনেশন মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মহাদেশ জুড়ে অর্থনৈতিক সংহতি জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং উন্নয়ন প্রকল্পগুলোর জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে মিশরের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এসব কর্মসূচি আয়োজন করা হয়েছে।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে নিউ আলামিনে প্রতি দুই বছর পরপর ‘আলামিন-আফ্রিকা ফোরাম’ আয়োজনের অনুমোদন দেয় আফ্রিকান ইউনিয়ন।
মিশর, আফ্রিকান এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক (আফ্রেক্সিমব্যাংক) এবং এইউডিএ-নেপাড যৌথভাবে ফোরামটির আয়োজন করছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.