আপনি পড়ছেন

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বর্ধিত তল্লাশিচৌকি বা চেকপোস্ট ও সড়ক অবরোধের কারণে ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং অঞ্চলটি বিভক্ত হয়ে পড়ছে। শুক্রবার জাতিসংঘের এক বিশেষ র‍্যাপোর্টিয়ার এই তথ্য তুলে ধরেন।

পশ্চিম তীরে ইসরায়েলি চেকপোস্টে ফিলিস্তিনিদের জীবন বিপর্যস্ত
পশ্চিম তীরে ইসরায়েলি চেকপোস্ট

ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফ্রান্সেসকা আলবানিজ এক বিবৃতিতে বলেন, ‘স্বেচ্ছাচারিতা নিজেই এক ধরনের যন্ত্রণায় পরিণত হয় যখন প্রতিটি যাত্রা, প্রতিটি সাক্ষাৎ কিংবা পারিবারিক সফর একটি গেট খোলা থাকা অথবা একজন সেনার অনুমতির ওপর নির্ভর করে।’

বিবৃতিতে উল্লেখিত জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে মোট ৯২৫টি চেকপোস্ট ও অন্যান্য প্রতিবন্ধকতা কার্যকর ছিল, যা ৩৪ লাখ ফিলিস্তিনির চলাচলকে মারাত্মকভাবে ব্যাহত করছে। জাতিসংঘের মতে, এটি গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ এবং পূর্ববর্তী ২০ বছরের গড়ের তুলনায় ৪৩ শতাংশ বেশি।

আলবানিজ জোর দিয়ে বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে চলাচলের ওপর এই বিধিনিষেধ আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। নাবলুসের চারপাশে যাতায়াতে বিলম্বের মাত্রা তীব্রভাবে বেড়েছে। অন্যদিকে প্রায় ১৬ হাজার মানুষের আবাসস্থল বেইত ফুরিকে চলাচলের জন্য মাত্র একটি গেট রয়েছে। ফলে যে পথে যেতে স্বাভাবিক সময়ে গাড়িতে ১৫ মিনিট সময় লাগত, সেখানে এখন পৌঁছাতে কখনো কখনো ৫ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত সময় লেগে যাচ্ছে।

তিনি চার মাস বয়সী আহমেদ জায়েদের মৃত্যুর মর্মান্তিক ঘটনাটিও উল্লেখ করেন। জুলাই মাসে বিপরীত পাশে অপেক্ষমাণ অ্যাম্বুলেন্সে পৌঁছানোর চেষ্টা করার সময় ইসরায়েলি সেনারা তার পরিবারকে চেকপোস্টে এক ঘণ্টারও বেশি সময় আটকে রাখে এবং পরে শিশুটির মৃত্যু হয়।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে এই ব্যবস্থা কতটা বিপর্যয়কর, আহমেদের মৃত্যু তারই এক হৃদয়বিদারক উদাহরণ।’

আলবানিজ আরও জানান, পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা, বসতি সম্প্রসারণ, বাড়িঘর ধ্বংস, বাস্তুচ্যুতি এবং ফিলিস্তিনিদের কৃষিখাতে ব্যাপক ক্ষতির মধ্যেই এসব চেকপোস্টের সংখ্যা ক্রমাগত বাড়ানো হচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.