আপনি পড়ছেন

মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিতে চলতি মাসে এক দিনের বিশেষ বিরতি বা স্ট্যান্ডডাউন পালনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সামরিক বাহিনীর কমান্ডার ও তদারককারীদের প্রতি এই নির্দেশ জারি করা হয়েছে এবং ভবিষ্যৎ নির্বাচনী বছরগুলোতেও এই ধরনের বিরতি কার্যকর থাকবে।

সৈন্যদের ভোটাধিকার নিশ্চিতে পেন্টাগনের বিশেষ নির্দেশনা
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

শুক্রবার এক ভিডিও বার্তায় হেগসেথ জানান, চলতি বছরের ১৫ অক্টোবরের মধ্যে এই বিরতি অবশ্যই কার্যকর করতে হবে এবং প্রতিটি নির্বাচনী বছরে তা অব্যাহত থাকবে। আগামী ৩ নভেম্বর মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের তারিখ নির্ধারিত রয়েছে, তবে দেশটিতে ডাকযোগে ও অনুপস্থিত ব্যালটের (অ্যাবসেন্টি ব্যালট) মাধ্যমে আগাম ভোট দেওয়ার বিষয়টি বেশ প্রচলিত।

হেগসেথ বলেন, ‘কাকে ভোট দিতে হবে আমরা আপনাদের তা বলছি না, তবে আপনাদের ভোট দেওয়ার প্রতিটি সুযোগ আমরা নিশ্চিত করব।’

তিনি উল্লেখ করেন, নিজ অঙ্গরাজ্যের বাইরে দায়িত্ব পালনরত সেনাসদস্যরা দূরবর্তী স্থানে অবস্থানকালে অ্যাবসেন্টি ব্যালট সংগ্রহ, পূরণ এবং তা সময়মতো ফেরত পাঠানোর ক্ষেত্রে নানা জটিলতার মুখোমুখি হতে পারেন।

সেনাসদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘কাজেই ওই দিনটি আপনার অ্যাবসেন্টি ব্যালট পূরণ করতে ব্যবহার করুন, পরিবারের সদস্যদেরও একই কাজে সহায়তা করুন অথবা নিজে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করুন।’

স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নজির হিসেবে ২০২১ সালের একটি নির্দেশনার কথা উল্লেখ করেন হেগসেথ। সে সময় চরমপন্থা মোকাবিলার লক্ষ্যে সামরিক বাহিনীজুড়ে এমন সাময়িক বিরতির নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে এই উদ্যোগকে প্রতিরক্ষা বিভাগের একটি ‘নতুন ও অরাজনৈতিক’ পদক্ষেপের অংশ হিসেবে বর্ণনা করেন হেগসেথ। তিনি জানান, সেনাসদস্যরা যেন তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান, তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘এই মন্ত্রণালয়ে বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার সময় এসেছে এবং আমরা এখনই এর স্থায়ী সমাধান করছি।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.