আপনি পড়ছেন

কোনো অভিযোগ ছাড়াই ইসরায়েলের কারাগারে প্রায় চার মাস ধরে বন্দি থাকা আমেরিকান কিশোর আবদালকারিম ইসা আহমেদ সাফির মুক্তির দাবি জানাতে হোয়াইট হাউস এবং কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে মুসলিম অধিকার সংস্থা কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর)। শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি এই আহ্বান জানায়।

ইসরায়েলে আটক কিশোরের মুক্তিতে হোয়াইট হাউসের হস্তক্ষেপ দাবি
যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংস্থা কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস সিএআইআরের প্রতীক সম্বলিত প্ল্যাকার্ড

সিএআইআরের জাতীয় নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ এক বিবৃতিতে বলেন, ‘কোনো ফৌজদারি অভিযোগ বা যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই ইসরায়েলি সরকার আমেরিকানদের অপহরণ করে নির্যাতন হিসেবে পরিচিত কারাগারগুলোতে আটকে রাখবে, তা হোয়াইট হাউস এবং কংগ্রেসের কাছে অগ্রহণযোগ্য হওয়া উচিত।’

তিনি আরো বলেন, ‘বিদেশে আমেরিকান নাগরিকদের রক্ষা করার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের আইনি ও নৈতিক বাধ্যবাধকতা রয়েছে, বিশেষ করে আমেরিকান করদাতাদের অর্থে পরিচালিত দুর্বৃত্ত সরকারের হাত থেকে তাদের সুরক্ষা দেওয়া উচিত।’

সাফির দ্রুত ও নিরাপদ মুক্তি নিশ্চিত করতে পররাষ্ট্র দপ্তরকে চাপ দেওয়ার জন্য কংগ্রেসকে তার তদারকি কর্তৃত্ব প্রয়োগের জোর দাবি জানান আওয়াদ।

সিএআইআর এবং তাদের টেক্সাস অঙ্গরাজ্যের শাখা জানায়, টেক্সাসের বাসিন্দা মার্কিন নাগরিক সাফি কোনো ফৌজদারি অভিযোগ ছাড়াই প্রায় চার মাস ধরে নির্যাতনের জন্য পরিচিত একটি ইসরায়েলি কারাগারে জিম্মি অবস্থায় রয়েছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইনের একটি বিবৃতি অনুযায়ী, চলতি বছরের জুন মাসে মধ্যরাতে দখলকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরের উত্তরে জালাজোনে অবস্থিত সাফির পারিবারিক বাড়িতে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী।

সংস্থাটি জানায়, সামা সাফি এবং অ্যাডাম কারাকরাহের পর সাফি হলেন কোনো ধরনের অভিযোগ বা বিচার ছাড়াই ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া তৃতীয় ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক।

যুক্তরাষ্ট্রভিত্তিক স্বাধীন সংবাদমাধ্যম জেটেও-এর একটি প্রতিবেদন অনুযায়ী, সাফির আইনজীবী ও পরিবারের কাছ থেকে তথ্য গোপন রেখে কয়েক দিন পর তার বিরুদ্ধে প্রশাসনিক আটকের আদেশ জারি করে ইসরায়েলি কর্তৃপক্ষ। এই ব্যবস্থার সুযোগ নিয়ে ইসরায়েল কোনো অভিযোগ বা বিচার ছাড়াই বন্দিদের আটকে রাখতে পারে।

পরিস্থিতি পর্যবেক্ষণ করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর:
এ বিষয়ে জানতে চাওয়া হলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র আনাদোলুকে জানান, পশ্চিম তীরে একজন আমেরিকান নাগরিক আটক হওয়ার প্রতিবেদনের বিষয়ে তারা অবগত আছেন।

মুখপাত্র বলেন, ‘বিদেশে থাকা আমেরিকানদের সহায়তা করার প্রতিশ্রুতি ট্রাম্প প্রশাসন অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে এবং আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’

তিনি আরো বলেন, ‘আমেরিকানরা বিদেশে আটক হলে তাদের পর্যাপ্ত চিকিৎসা সেবা, যথাযথ আচরণ এবং নিয়মিত কনস্যুলার সহায়তা নিশ্চিত করতে তাদের পক্ষে কাজ করে দপ্তর।’

মুখপাত্র উল্লেখ করেন, প্রশাসনের কাছে আমেরিকান নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার চেয়ে বড় কোনো অগ্রাধিকার নেই। তবে ব্যক্তিগত গোপনীয়তা ও অন্যান্য সংবেদনশীল কারণ দেখিয়ে তিনি এ বিষয়ে বিস্তারিত আর কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.