ইসরায়েলের অস্ত্র রপ্তানিতে রেকর্ড উত্থান, বড় ক্রেতা আমিরাত
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যজুড়ে বহুমুখী সংঘাতের মধ্যেও আন্তর্জাতিক বাজারে ইসরায়েলের সামরিক সরঞ্জাম ও অস্ত্র বিক্রিতে বড় ধরনের প্রবৃদ্ধি ঘটেছে। ২০২০ থেকে ২০২৫ সাল মেয়াদে দেশটির বৈশ্বিক প্রতিরক্ষা রপ্তানি ১৩০ শতাংশ বেড়ে ১৯ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (আইআইএসএস)-এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সেখানে উল্লেখ করা হয়, হামাস, হিজবুল্লাহ, হুতি ও ইরানের সঙ্গে তীব্র লড়াই চলার পরও পাঁচ বছরের ব্যবধানে ইসরায়েলের অস্ত্র রপ্তানি ৮ দশমিক ৩ বিলিয়ন ডলার থেকে দ্বিগুণেরও বেশিতে পৌঁছেছে।
এই বাণিজ্যিক সম্প্রসারণের পেছনে বড় ভূমিকা রেখেছে ‘আব্রাহাম চুক্তি’। চুক্তিভুক্ত সংযুক্ত আরব আমিরাত, মরক্কো ও বাহরাইন সম্মিলিতভাবে ইসরায়েলের কাছ থেকে প্রায় ৮ দশমিক ৮ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম কিনেছে। এর মধ্যে সর্বোচ্চ সরঞ্জাম সংগ্রহ করে শীর্ষ ক্রেতা হিসেবে অবস্থান নিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
সংযুক্ত আরব আমিরাত ইসরায়েল থেকে মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি ও গোয়েন্দা বিমান সংগ্রহ করেছে। পাশাপাশি আমিরাতি বিভিন্ন প্রতিষ্ঠান ইসরায়েলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রতিরক্ষা স্টার্টআপগুলোতে বড় অঙ্কের বিনিয়োগের মাধ্যমে যৌথভাবে অত্যাধুনিক ড্রোন ও আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করছে।
চুক্তির অপর দুই অংশীদার মরক্কো ও বাহরাইনও ইসরায়েল থেকে রাডার, ড্রোন ও স্যাটেলাইট প্রযুক্তি সংগ্রহ করে নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়েছে। তবে নিজস্ব প্রতিরক্ষা শিল্পের সীমাবদ্ধতার কারণে তারা আমিরাতের মতো বড় পরিসরে যৌথ উৎপাদন সহযোগিতা গড়ে তুলতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.