ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ যুক্তরাষ্ট্রের বিমান নিখোঁজ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের উপকূলে ছয় আরোহী নিয়ে একটি চিকিৎসা বিমান নিখোঁজ হয়েছে। শনিবার ভোরে বোস্টনের উদ্দেশে বারমুডা থেকে যাত্রা করা বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর বিবিসির

মার্কিন ফেডারেল এভিয়েশন প্রশাসন জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টার কিছু পর গালফস্ট্রিম জি-১০০ বিমানটির সঙ্গে যোগাযোগ হারিয়ে যায়। এরপর বিমানটির সন্ধানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়।
মার্কিন কোস্টগার্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা জানিয়েছে, ম্যাসাচুসেটসের একটি দ্বীপ নানটাকেটের উপকূলজুড়ে আকাশ ও সমুদ্রপথে তল্লাশি চালানো হচ্ছে।
ফ্লাইট-তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বিমানটি স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে বারমুডার এলএফ ওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল বিমানটির।
কোস্টগার্ড প্রকাশিত বিমানের নিবন্ধন নম্বর অনুযায়ী, বিমানটির মালিকানা ছিল ল্যাটিচিউড এয়ার অ্যাম্বুলেন্সেসের। প্রতিষ্ঠানটি দেশে ফিরিয়ে আনার প্রয়োজন এমন রোগীদের জন্য আন্তর্জাতিক চিকিৎসা ফ্লাইট পরিচালনা করে।
ল্যাটিচিউডের ফ্লাইট পরিচালনা বিভাগের পরিচালক ক্ল্যারেন্স টোগেরেটজ কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজকে জানান, বিমানে দুজন পাইলট ও দুজন চিকিৎসাকর্মী ছিলেন। চারজনই কানাডার নাগরিক। তিনি বলেন, একজন রোগী ও তাঁর এক স্বজনকে নিতে বিমানটির কর্মীরা বারমুডায় গিয়েছিলেন। ওই রোগী ও তাঁর স্বজন কানাডার নাগরিক নন।
ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য বলছে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে বিমানটির উচ্চতা হঠাৎ করে উল্লেখযোগ্যভাবে কমে যায়। প্রায় ৭ হাজার ৩০০ মিটার উচ্চতা থেকে দ্রুত নেমে প্রায় ৩ হাজার ৩০০ মিটারে চলে আসে বিমানটি।
এদিকে, বিমানটির পাইলট ও বিমান চলাচল নিয়ন্ত্রকের মধ্যে যোগাযোগে সমস্যার ইঙ্গিত পাওয়া গেছে। লাইভএটিসি ডটনেটের সরবরাহ করা রেডিও যোগাযোগের তথ্যের বরাত দিয়ে বোস্টন গ্লোব জানিয়েছে, বিমান চলাচল নিয়ন্ত্রক পাইলটকে জিজ্ঞেস করেন, ‘আপনি কি দেখতে পাচ্ছেন না- এটাই কি বলছেন?’ এরপর তিনি জানতে চান, পাইলট জরুরি পরিস্থিতি ঘোষণা করছেন কি না।
পাইলটের জবাব স্পষ্টভাবে শোনা যায়নি। পরে বিমান চলাচল নিয়ন্ত্রক বলেন, ‘আপনার কথা খুব দুর্বল শোনা যাচ্ছে। আপনি জরুরি পরিস্থিতি ঘোষণা করেছেন কি না, আপনার উত্তরটি শুনতে পাইনি।’ পরে বিমান চলাচল নিয়ন্ত্রক নিশ্চিত করেন, পাইলট জরুরি পরিস্থিতি ঘোষণা করেছিলেন।
স্থানীয় সময় রাত ১টার কিছু পর একটি এলাকার অগ্নিনির্বাপণ বিভাগের প্রেরণকারী কর্মকর্তা জরুরি উদ্ধারকর্মীদের একটি ‘বৈদ্যুতিক সমস্যায়’ পড়া বিমান মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে বলেন। পরে ওই কর্মকর্তা জানান, বিমানটির রেডিও ও রাডার- দুটির সঙ্গেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। নিখোঁজ বিমান ও এর ছয় আরোহীর সন্ধানে এখনো উদ্ধার অভিযান চলছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.