আপনি পড়ছেন

বিমানবন্দরের অব্যবস্থাপনা ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিয়ে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান নির্দিষ্ট রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশের নির্যাতিত ও ভুক্তভোগী মানুষের নেতা হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। অনিয়মের প্রতিবাদ করার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

শফিকুর রহমান: আখতারুজ্জামান ভুক্তভোগী মানুষের নেতা
শফিকুর রহমান

আজ রোববার রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত জনসচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

ওমরাহ শেষে দেশে ফিরে বিমানবন্দরে দীর্ঘ ভোগান্তির মুখে পড়ার বিবরণ দিয়ে ডা. শফিকুর রহমান জানান, আখতারুজ্জামানকে লাগেজের জন্য তিন ঘণ্টার বেশি সময় অপেক্ষা করতে হয়। এমনকি সঙ্গে আনা জমজমের পানি মদিনায় রয়ে গেছে বলে প্রথমে জানানো হলেও পরে বিমানবন্দরের ভেতরেই তা খুঁজে পাওয়া যায়। আখতারুজ্জামানের মতো পরিচিত ব্যক্তির ক্ষেত্রে এমন ঘটনা ঘটলে সাধারণ প্রবাসীদের কী ধরনের পরিস্থিতির মুখে পড়তে হয়, সেই প্রশ্ন তোলেন তিনি।

একই সময়ে বিমানবন্দরে আসা জামায়াতের সাবেক সংসদ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও অসদাচরণ করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, আখতারুজ্জামানের বিরুদ্ধে করা শারীরিক হেনস্তার মামলাটি সম্পূর্ণ অসত্য। বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও আদালতে তার কোনো প্রমাণ দাখিল করা যায়নি।

একজন বীর মুক্তিযোদ্ধাকে হাতকড়া, হেলমেট ও জ্যাকেট পরিয়ে উপস্থাপনের ঘটনাকে অপমানজনক বলে আখ্যা দেন ডা. শফিকুর রহমান। তিনি জানান, কোনো অন্যায় না করায় আখতারুজ্জামান আগাম জামিন না নিয়ে গ্রেপ্তারের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, যাতে প্রতিবাদের পরিণতি দেশবাসী দেখতে পায়। এই পদক্ষেপ ও অবস্থানকে দেশের মানুষ স্বাভাবিকভাবে নেবে না বলেও তিনি উল্লেখ করেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.