আপনি পড়ছেন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ হিসাব অনুযায়ী, পাকিস্তানের মানুষের তুলনায় ভারতীয়রা গড়ে বেশি বছর বাঁচে। তবে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডার মানুষের তুলনায় ভারতীয়দের গড় আয়ু কম। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ডব্লিউএইচও: ভারতীয়দের গড় আয়ু বাংলাদেশিদের চেয়ে কম
ছবি- সংগৃহীত

ডব্লিউএইচওর প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে ভারতে গড় আয়ু ছিল ৭১ বছর। একই সময়ে পাকিস্তানে তা ছিল ৬৮ দশমিক ২ বছর। তবে বাংলাদেশে তা ছিল ৭২ দশমিক ৭ বছর এবং যুক্তরাষ্ট্রে ৭৮ দশমিক ৫ বছর, কানাডায় ৮১ দশমিক ৪ বছর।

তবে বেশি দিন বাঁচা মানেই বেশি বছর সুস্থভাবে বেঁচে থাকা নয়। ২০২৩ সালে ভারতে সুস্থভাবে বেঁচে থাকার প্রত্যাশিত গড় আয়ু ছিল ৬০ দশমিক ৬ বছর। ২০১৯ সালে ছিল ৬০ দশমিক ৫ বছর। করোনাভাইরাস মহামারির সময়ে ২০২১ সালে তা কমে ৫৮ দশমিক ৪ বছরে নেমে গিয়েছিল। এরপর ২০২২ সালে বেড়ে ৬০ দশমিক ২ বছর এবং ২০২৩ সালে ৬০ দশমিক ৬ বছর হয়েছে।

এ মাসের শুরুর দিকে প্রকাশিত গ্লোবাল হেলথ এস্টিমেটসে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। গত শুক্রবার প্রকাশিত এই প্রতিবেদনে ২০০০ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন দেশের মানুষের গড় আয়ু, সুস্থভাবে বেঁচে থাকার প্রত্যাশিত আয়ু, মৃত্যুর কারণ এবং রোগের কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি বা রোগের বোঝা নিয়ে তথ্য দেওয়া হয়েছে।

ডব্লিউএইচও জানায়, বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু মহামারির আগের সময়ের কাছাকাছি ফিরে এসেছে। তবে সুস্থভাবে বেঁচে থাকার প্রত্যাশিত আয়ু আগের অবস্থায় ফিরতে আরও বেশি সময় নিচ্ছে।

মহামারির বছরগুলোতে ভারতের ক্ষেত্রে গড় আয়ু ও সুস্থভাবে বেঁচে থাকার প্রত্যাশিত আয়ুর মধ্যে পার্থক্য বিশেষভাবে দেখা গেছে। ২০১৯ সালে ভারতে গড় আয়ু ছিল ৭০ দশমিক ৫ বছর। ২০২১ সালে তা কমে ৬৮ দশমিক ১ বছরে নামে। এরপর ২০২২ সালে তা আবার বেড়ে ৭০ দশমিক ৫ বছর এবং ২০২৩ সালে ৭১ বছর হয়েছে। অর্থাৎ, মাত্র দুই বছরে ভারত প্রত্যাশিত আয়ুর ২ দশমিক ৯ বছর ফিরে পেয়েছে।

সুস্থভাবে বেঁচে থাকার প্রত্যাশিত আয়ু একই গতিতে ফেরেনি। ২০২১ সালের ৫৮ দশমিক ৪ বছর থেকে ২০২৩ সালে তা বেড়ে ৬০ দশমিক ৬ বছর হয়েছে। অর্থাৎ দুই বছরে বেড়েছে ২ দশমিক ২ বছর। ফলে ২০১৯ সালের তুলনায় ২০২৩ সালে এই আয়ু মাত্র দশমিক এক বছর বেশি ছিল।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.