সারাদেশে অগ্নিঝুঁকিতে প্রায় চার হাজার ভবন
- Details
- by ২৪ ডেস্ক
দেশের ৩৭ শতাংশেরও বেশি স্থাপনায় কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নেই, যার একটি উল্লেখযোগ্য অংশ চরম বিপদের মুখে রয়েছে। সারা দেশের ভবনগুলো পরিদর্শন শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ৩ হাজার ৯৩৮টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে মোট ১০ হাজার ৫৩৩টি স্থাপনা পরিদর্শন করা হয়। এর মধ্যে ৬২২টি ভবন রয়েছে ‘অতি ঝুঁকিপূর্ণ’ তালিকায় এবং ৩ হাজার ৩১৬টি ভবনকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিপরীতে অগ্নিনিরাপত্তার দিক থেকে সন্তোষজনক অবস্থায় রয়েছে ৬ হাজার ৫৯৫টি ভবন। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) অনুসরণে তৈরি নির্দিষ্ট চেকলিস্টের ভিত্তিতে এই মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হয়।
প্রতিষ্ঠানভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, বাণিজ্যিক ও সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে অগ্নিনিরাপত্তার ঘাটতি ব্যাপক। পরিদর্শন করা ১ হাজার ৭১টি রেস্তোরাঁর মধ্যে ১৪৫টি এবং ১ হাজার ১৭১টি বিপণিবিতানের মধ্যে ১০৩টি ভবন অতি ঝুঁকিপূর্ণ। স্বাস্থ্যসেবা খাতের ১ হাজার ৫৩টি হাসপাতাল ও ক্লিনিকের মধ্যে ৭৬টি চরম ঝুঁকিতে রয়েছে। এছাড়া তৈরি পোশাক খাতের ১ হাজার ৫৩৩টি কারখানার মধ্যে ৮৮টি অতি ঝুঁকিপূর্ণ এবং ৫৯২টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। রাসায়নিক গুদামের ৯১টির মধ্যে ৩৮টি, ৪৭৩টি আবাসিক ভবনের মধ্যে ২২টি এবং ৬৫২টি সরকারি ভবনের মধ্যে ২৫টি অতি ঝুঁকিপূর্ণ তালিকায় স্থান পেয়েছে।
অন্যান্য স্থাপনার মধ্যে পোশাকশিল্প বহির্ভূত কারখানার ৩৫টি, শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫টি, ডায়াগনস্টিক সেন্টারের ১৯টি এবং ফিলিং স্টেশনের ৭টি ভবনকে অতি ঝুঁকিপূর্ণ শ্রেণিভুক্ত করা হয়েছে। জরুরি বহির্গমন পথের অভাব, সিঁড়ি অবরুদ্ধ রাখা, অকেজো অগ্নিনির্বাপণ সরঞ্জাম, ছাদ ও ভূগর্ভস্থ জলাধারের ধারণক্ষমতার ঘাটতি এবং অনুমোদিত নকশা লঙ্ঘন করে অতিরিক্ত তলা নির্মাণকে ঝুঁকির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া ফায়ার লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদনহীন কার্যক্রমও ভবনগুলোর ঝুঁকির মাত্রা বাড়িয়েছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান বাসসকে জানান, অনুমোদিত নকশা অমান্য করা এবং প্রয়োজনীয় ফায়ার হাইড্রেন্ট, ফায়ার ডোর ও সেন্সর না থাকায় ভবনগুলো অনিরাপদ হয়ে পড়ছে। অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিয়মিত পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ না করাও দুর্ঘটনার তীব্রতা বৃদ্ধির অন্যতম কারণ।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ড ঘটলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির শঙ্কা বহুগুণ বৃদ্ধি পায়। জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় ভবন নির্মাণ কোড ও ফায়ার সেফটি প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে অবকাঠামো নিরাপদ রাখার ওপর জোর দেন তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.