আপনি পড়ছেন

২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ৩০টি অর্থনীতির তালিকায় স্থান করে নেবে বলে মূল্যায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে অন্যতম গতিশীল এই অর্থনীতি তার সার্বিক উন্নয়নযাত্রায় একটি বিশেষ গুরুত্বপূর্ণ পর্যায়ে অবস্থান করছে।

মাইকেল মিলার: ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতি হবে বাংলাদেশ
মাইকেল মিলার

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর একটি অধিবেশনে এই পর্যবেক্ষণ তুলে ধরেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

ইইউ রাষ্ট্রদূত জানান, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে চিরাচরিত দাতা ও সাহায্যগ্রহীতার সম্পর্কের বাইরে গিয়ে একটি ক্রমবর্ধমান কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করছে। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের মসৃণ ও টেকসই উত্তরণে সহায়তার পাশাপাশি ভবিষ্যতে একটি সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের সুযোগ খতিয়ে দেখছে সংস্থাটি। এলডিসি উত্তরণের আগেই কোনো দেশকে এমন প্রস্তাব দেওয়া ইইউর ইতিহাসে প্রথম ঘটনা।

ভূরাজনৈতিক, প্রযুক্তিগত এবং জলবায়ু পরিবর্তনজনিত নানামুখী চাপ মোকাবিলার ওপর গুরুত্বারোপ করে মাইকেল মিলার বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, স্বাধীন তদারকি ব্যবস্থা এবং অন্তর্ভুক্তিমূলক নীতি গ্রহণ প্রয়োজন। এসব সংস্কার অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং তরুণ জনগোষ্ঠীর জন্য মানসম্মত কর্মসংস্থান তৈরিতে সরাসরি অবদান রাখবে।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে নিয়মভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য, জাতিসংঘ সনদের নীতিমালা, মানবাধিকার ও গণতান্ত্রিক জবাবদিহিতার পক্ষে ইইউর অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.