জার্মান চ্যান্সেলরের সফরের মধ্যেই কিয়েভে রুশ হামলা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার তীব্র হামলার মধ্যেই সেখানে আকস্মিক সফরে পৌঁছেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। ইউরোপীয় সংহতি ও সমর্থন জানাতে তার এই সফরের কিছুক্ষণ পরই কিয়েভের একটি গুরুত্বপূর্ণ সেতুতে নতুন করে আঘাত হানে রুশ বাহিনী।

সকালজুড়ে ইউক্রেনের রাজধানীতে বারবার বিমান হামলার সতর্কসংকেত বাজতে থাকে। এমন পরিস্থিতির মধ্যেই ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেসে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন মের্ৎস। সোমবার এই একাডেমি ভবনে রাশিয়ার একটি ড্রোন আঘাত হেনেছিল।
কিয়েভে পৌঁছে মের্ৎস বলেন, ‘সামনের সপ্তাহগুলোতে ইউক্রেনের জন্য আমাদের সব ধরনের সহায়তা প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘রাশিয়াকে এখনই থামানো না গেলে, তাদের এই যুদ্ধযন্ত্র যেকোনো সময় আমাদের দিকেও ধেয়ে আসবে।’
ইউক্রেন পশ্চিমাদের কাছ থেকে আরও উন্নত সামরিক সহায়তা চাইছে। বিশেষ করে রাশিয়ার নতুন প্রযুক্তির দ্রুতগতির ও জেট-চালিত ড্রোনগুলো ভূপাতিত করার জন্য উন্নত ইন্টারসেপ্টর ব্যবস্থা তাদের প্রয়োজন।
বার্লিনের সরকারি সূত্র জানায়, এই সফরে ১০০ কোটি ডলারেরও বেশি মূল্যের একটি নতুন সামরিক সহায়তা চুক্তিতে দুই দেশের সম্মত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে আঘাত হানার উপযোগী সামরিক ড্রোন ও স্যাটেলাইট প্রযুক্তি এবং যৌথভাবে অ্যান্টি-জেট ড্রোন উৎপাদনের উদ্যোগ।
জেলেনস্কি চলতি সপ্তাহে রাশিয়ার তেল শোধনাগারে হামলা জোরদারের ঘোষণা দেওয়ার পর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কিয়েভসহ বিভিন্ন স্থানে সামরিক ও শিল্প অবকাঠামোতে হামলা বৃদ্ধির হুঁশিয়ারি দেয়। এই তেল অবকাঠামোগুলো থেকে রুশ সেনাদের জ্বালানি সরবরাহ করা হয় বলে দাবি করেছে কিয়েভ।
শনিবার মস্কো বিদেশি নাগরিক ও কূটনীতিকদের কিয়েভ ছাড়ার হুঁশিয়ারি দিয়ে জানায় যে, শহরটিতে ব্যাপক মাত্রায় নতুন বিমান হামলা চালানো হবে। মে মাসেও এমন হুমকি দেওয়া হলেও ইউক্রেনের মিত্রদেশগুলোর শীর্ষ নেতাদের সফর থেমে থাকেনি।
আসন্ন শীতের আগে ইউক্রেনের জ্বালানি খাতকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার বিষয়টি স্বীকার করেছে মস্কো। গত বছর মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে একই ধরনের ধারাবাহিক হামলায় টানা কয়েক দিন বিদ্যুৎ ও হিটিং ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়েছিল।
প্রায় ৩০ লাখ মানুষের নগরী কিয়েভের বাসিন্দারা আবারও এমন দুর্যোগ দেখা দিলে কী করবেন তা নিয়ে শঙ্কায় রয়েছেন। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের শহর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
জার্মান সরকারি সূত্র জানায়, মের্ৎসের এই সফরে জেনারেটর ও ট্রান্সফরমার স্টেশন স্থাপন এবং বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামতের জন্য প্রায় ৩৫ কোটি ইউরোর আর্থিক সহায়তার ঘোষণা আসতে পারে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.