আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সামরিক হামলার ঘটনায় দেশ দুটির পাশাপাশি ইউরোপের চার দেশের আদালতে যুদ্ধাপরাধের অভিযোগে আইনি প্রক্রিয়া শুরু করেছে ইরান। দেশটির আইনি বিষয়সংক্রান্ত ভাইস প্রেসিডেন্ট মাজিদ আনসারি রবিবার এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা ইরানের
তেহরানে ইরানি পতাকার ম্যুরাল

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় প্রাণ হারানো শিশুদের পরিবারকে সম্মান জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন মাজিদ আনসারি। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার প্রতিবেদন অনুযায়ী তিনি জানান, এসব হামলা নথিভুক্ত করতে এবং আন্তর্জাতিক আইনের আওতায় পদক্ষেপ নিতে বিচার মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে তার দপ্তর কাজ করছে।

মাজিদ আনসারি জানান, ২০২৫ সালের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের ঘটনায় ইরান-যুক্তরাষ্ট্র ক্লেইমস ট্রাইব্যুনালে ইতোমধ্যেই একটি অভিযোগ দায়ের করেছে তেহরান। এ ছাড়া ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সর্বশেষ যৌথ হামলার বিষয়ে দ্বিতীয় অভিযোগ দায়েরের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

মাজিদ আনসারি বলেন, ‘হামলায় নিহত ৫ হাজার মানুষের পরিবারের প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়েছে বিচার বিভাগের আইনজীবী কেন্দ্র। এখন পর্যন্ত দেশের অভ্যন্তরীণ আদালতে ২ হাজারের বেশি অভিযোগ দায়ের করা হয়েছে।’ তিনি আরও জানান, এসব মামলার কার্যক্রম জোরদার করতে নতুন করে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের বিষয়গুলো উত্থাপনকে একটি ‘জটিল আইনি প্রক্রিয়া’ হিসেবে উল্লেখ করেন মাজিদ আনসারি। তিনি জানান, মামলাগুলোর সমর্থনে তথ্য-প্রমাণ ও প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য কর্তৃপক্ষ একটি ক্ষতিপূরণ ব্যবস্থা সক্রিয় করেছে।

এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল এবং কয়েকটি আরব দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা হিসেবে চিহ্নিত স্থানগুলোতে পাল্টা হামলা চালায় তেহরান। পরবর্তীতে জুনে ওয়াশিংটন ও তেহরান একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করলেও হরমুজ প্রণালীতে নৌচলাচলের স্বাধীনতা নিয়ে মতবিরোধ তৈরি হওয়ায় এর বাস্তবায়ন আটকে যায়। এর জেরে জুলাইয়ে দুই পক্ষের মধ্যে আবারও সংঘাত ছড়িয়ে পড়ে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.