আপনি পড়ছেন

ইরানের ভূখণ্ডে অনুমোদনহীন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট কার্যক্রম বন্ধে নরওয়ের নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানিয়েছে তেহরান। এ ঘটনায় তেহরানে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত পল বিয়র্নেস্তাদকে তলব করেছে ইরান। খবর আল জাজিরার

স্টারলিংক কার্যক্রম নিয়ে নরওয়ের রাষ্ট্রদূতকে তলব ইরানের
স্টারলিংকের লোগো

রোববার (৪ অক্টোবর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ হাসাননেজাদ পিরকুহি নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করে তার হাতে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র তুলে দেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে পিরকুহি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইলন মাস্কের মালিকানাধীন মার্কিন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারলিংককে ইরানের বিরুদ্ধে হস্তক্ষেপমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে পরিকল্পিতভাবে অপব্যবহার করছে।

তিনি বলেন, জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নে (আইটিইউ) স্টারলিংক সেবার নিবন্ধনকারী রাষ্ট্র হিসেবে নরওয়ে তার আইনগত দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

পিরকুহি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আইটিইউর বেতার বিধিমালা বোর্ডের (আরআরবি) বিভিন্ন সিদ্ধান্ত অনুযায়ী, ইরানের ভূখণ্ডে স্টারলিংকের অনুমোদনহীন সম্প্রচার ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে নরওয়ে সরকারের।

তিনি আরও বলেন, ইরানের জাতীয় নিরাপত্তা ও ভৌগোলিক সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করে এমন স্টারলিংকের কার্যক্রম বন্ধের জন্য তেহরানের পক্ষ থেকে নরওয়ের কাছে বারবার অনুরোধ জানানো হলেও দেশটি তা উপেক্ষা করেছে। নরওয়ের এমন নিষ্ক্রিয়তা তাদের আন্তর্জাতিক ও আইনগত দায়িত্ব পালনে ব্যর্থতারই প্রমাণ।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.