রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: মামলা করবে প্রশাসন, তদন্ত কমিটি গঠন
- Details
- by ২৪ ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও স্থায়ীভাবে ছাত্রত্ব বাতিলসহ উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে অনড় অবস্থানে রয়েছেন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকেরা।

প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়েরের সুস্পষ্ট আশ্বাসের পর শহীদ জিয়াউর রহমান হলের সামনের অবস্থান কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করা হয়। তবে হামলায় যুক্ত ব্যক্তিদের সোমবার দুপুর ১২টার মধ্যে গ্রেপ্তার, নিয়মিত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল এবং পড়াশোনা শেষ করা অভিযুক্তদের সনদ বাতিলের দাবি জানান আন্দোলনরত সাংবাদিকেরা। একই সঙ্গে বহিরাগত অভিযুক্তদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করারও দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
এর আগে রোববার রাতে শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালান। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। আহত সাংবাদিকদের মধ্যে আছেন দৈনিক আগামীর সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান এবং দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু। তাদের উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হামলার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম ও সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলোচনার পর সহ-উপাচার্য অধ্যাপক মামুনুর রশীদ জানান, সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। সাংবাদিকদের দাবির মুখে হল প্রশাসনের উদ্যোগে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্যান্য দাবিগুলো যথাযথ প্রশাসনিক প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হবে।
প্রত্যক্ষদর্শী ও আহত সাংবাদিকদের বক্তব্য অনুযায়ী, এই হামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অন্তত ১০ জন নেতা-কর্মী অংশ নেন। অভিযুক্তদের তালিকায় রয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি এম আহসান হাবীব ও শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম এবং সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার আলম।
এদিকে অভিযোগ খতিয়ে দেখতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। কমিটির সদস্যরা হলেন কেন্দ্রীয় সহসভাপতি এ. বি. এম. ইজাজুল কবির রুয়েল ও মনজুরুল আলম। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.