ব্রিটিশ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে সব বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে সব বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। সন্ত্রাস দমন পুলিশ ঘিরে একটি ঘটনার তদন্তের মধ্যে থাকা এই ঘাঁটি থেকে মার্কিন বিমানগুলো নিজ দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে। খবর বিবিসির

রোববার (৪ অক্টোবর) মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, ফেয়ারফোর্ডে থাকা সব বোমারু বিমান যুক্তরাষ্ট্রে তাদের নিজ নিজ ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে।
তবে কেন বিমানগুলো সরিয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো কারণ জানায়নি যুক্তরাষ্ট্র। এর আগে ২৭ সেপ্টেম্বর গ্লুচেস্টারশায়ারে বিমানঘাঁটির কাছে তিনটি সন্দেহজনক যানবাহন চলাচলের খবর পাওয়ার পর পুলিশকে সতর্ক করা হয়।
ঘাঁটির কাছে প্রাথমিকভাবে পাঁচজনকে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অপরাধের সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাদের পুলিশি জামিনে ছেড়ে দেওয়া হয়। এরপর যুক্তরাজ্য ও ইরানের দ্বৈত নাগরিক ২৫ বছর বয়সী আরও একজনকে গ্রেপ্তার করা হলেও তাকেও জামিনে ছেড়ে দেওয়া হয়েছে।
ব্রিটিশ সরকারের বিভিন্ন সূত্র ওয়াশিংটনের সিদ্ধান্তটি ফেয়ারফোর্ডের ওই ঘটনার সঙ্গে সম্পর্কিত, এমন সম্ভাবনা নাকচ করেনি। বিবিসি জানিয়েছে, এটি রাজনৈতিক নয়, বরং সামরিক ও পরিচালনাগত পর্যায়ে নেওয়া একটি সিদ্ধান্ত। মার্কিন সামরিক বাহিনীই তাদের ব্রিটিশ সমকক্ষদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ঘটনার কয়েক দিন পর প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেছিলেন, এতে ইরানের জড়িত থাকার জোরালো ইঙ্গিত রয়েছে। তবে তিনি এর পক্ষে বিস্তারিত কোনো তথ্য দেননি। তেহরান অবশ্য ঘটনায় জড়িত থাকার অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে।
ঘটনার পর প্রাথমিকভাবে ২৩ থেকে ২৫ বছর বয়সী পাঁচ ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়। তারা সবাই লন্ডনের বাসিন্দা। মার্কিন বিমানবাহিনী পরিচালিত ঘাঁটির দিকে কয়েকটি যানবাহন যাওয়ার খবর পাওয়ার পর ভোররাতে তাদের আটক করা হয়।
প্রথমে বিস্ফোরক-সংক্রান্ত অপরাধ এবং পরে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়। পরে পুলিশের ভাষায়, তদন্তের স্বার্থে এবং অভিজ্ঞতা ও কৌশলগত বিবেচনায় তাদের জামিনে মুক্তি দেওয়া হয়।
২৫ বছর বয়সী ষষ্ঠ ব্যক্তিকে বৃহস্পতিবার লন্ডন থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাস দমন পুলিশ শনিবার নিশ্চিত করে, তাকেও জামিনে ছেড়ে দেওয়া হয়েছে।
কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ফেয়ারফোর্ড ঘাঁটিকে অগ্রবর্তী সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে। সাম্প্রতিক মাসগুলোতে মধ্যপ্রাচ্যে অভিযান পরিচালনার জন্যও সেখান থেকে মার্কিন বোমারু বিমান উড্ডয়ন করেছে। ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক হামলায় ঘাঁটিটি ব্যবহারের জন্য যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রকে অনুমতি দিয়েছিল। এর আগে জুলাইয়ে ইরান সতর্ক করে বলেছিল, ইরানের ভূখণ্ডে আগ্রাসনের জন্য ব্যবহৃত যেকোনো ঘাঁটি আমাদের বাহিনীর জন্য বৈধ লক্ষ্য।
ফেয়ারফোর্ডের ঘটনার কয়েক দিন পর এবং ষষ্ঠ ব্যক্তিকে গ্রেপ্তারের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে বলেছিলেন, এই ঘটনায় স্পষ্টভাবেই কোনো বিদেশি পক্ষের হাত রয়েছে। তবে সে সময় সরাসরি সম্প্রচারে বিস্তারিত কিছু বলতে পারবেন না জানিয়ে তিনি কোনো অতিরিক্ত তথ্য দেননি।
আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বি-১ বোমারু বিমান সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত আরও আগেই নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন থেয়ার মার্শাল ইনস্টিটিউটের অধ্যাপক ডেভিড দেস রোশেস। পেন্টাগনের সাবেক এই কর্মকর্তা আল জাজিরাকে বলেন, গ্রেপ্তারের ঘটনা ঘাঁটির নিরাপত্তাব্যবস্থার একটি দুর্বলতা প্রকাশ করেছে। কারণ বোমারু বিমানগুলো ছিল ‘খোলামেলা জায়গায়’ এবং সাধারণ মানুষ যেখান থেকে বিমানগুলো দেখতে পারে, সেখান থেকে সেগুলোর দূরত্ব ছিল মাত্র প্রায় ৩০০ গজ বা ২৭৫ মিটার। ফলে এগুলো ড্রোন হামলা কিংবা অন্য ধরনের মর্টার হামলার জন্য খুবই ঝুঁকিপূর্ণ ছিল।
২০২৫ সালে রাশিয়ার কৌশলগত বোমারু বিমানের বহরে ইউক্রেনের ড্রোন হামলা থেকে মার্কিন বিমানবাহিনী যথেষ্ট শিক্ষা নিতে খুব ধীরগতিতে এগিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ওই হামলায় প্রায় ৪০টি রুশ সামরিক বিমান ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছিল ইউক্রেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.