আপনি পড়ছেন

ডাচ মন্ত্রিসভা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পুরো স্কুল সময়জুড়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। প্রস্তাবিত এই নিয়ম কার্যকর হলে বিরতির সময় এবং স্কুল প্রাঙ্গণেও শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। সোমবার দেশটির সম্প্রচারমাধ্যম এনওএস এ তথ্য জানিয়েছে।

স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধের কথা ভাবছে নেদারল্যান্ডস
মোবাইল ফোন ব্যবহার করছে এক শিক্ষার্থী

প্রস্তাবিত পদক্ষেপ অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের পুরো স্কুল সময় মোবাইল ফোন দূরে রাখতে হবে। এর মধ্যে শ্রেণিকক্ষ, মিলনায়তন, বিরতির সময় এবং স্কুল প্রাঙ্গণের অন্যান্য স্থানও অন্তর্ভুক্ত থাকবে।

স্কুলগুলোতে দেশব্যাপী মোবাইল ফোন ব্যবহারের ওপর সরাসরি আইনি নিষেধাজ্ঞা আরোপের এখতিয়ার বর্তমানে ডাচ মন্ত্রিসভার নেই। তবে তারা শিক্ষা খাতের জন্য এ সংক্রান্ত সুপারিশ বা নির্দেশনা জারি করতে পারে।

অতিরিক্ত এবং সম্ভাব্য ক্ষতিকর অনলাইন কার্যকলাপের ঝুঁকি থেকে শিশুদের রক্ষা করার লক্ষ্যে সরকারের বিস্তৃত কৌশলের অংশ হিসেবে এই প্রস্তাব আনা হয়েছে।

আসক্তিকর অ্যালগরিদম, স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়া ভিডিও এবং সামাজিক যোগাযোগ মাধ্যম তরুণদের স্ক্রিন ব্যবহারের সময় কমাতে বাধা সৃষ্টি করে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।

এর আগে ২০২৪ সালে শ্রেণিকক্ষে পাঠদান চলাকালীন মোবাইল ফোনের ব্যবহার সীমিত করার লক্ষ্যে জাতীয় পর্যায়ে একটি সমঝোতায় পৌঁছেছিল দেশটির সরকার।

অনলাইনে শিশুদের সুরক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সম্ভাব্য বয়সসীমা নির্ধারণসহ আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রিসভা।

ইউরোপীয় কমিশন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সর্বনিম্ন বয়সসীমা ১৩ বছর করার বিষয়টি বিবেচনা করছে, তবে ডাচ সরকার এই বয়সসীমা ১৫ বছর নির্ধারণের প্রস্তাব দিয়েছে।

এর পাশাপাশি পারিবারিক ভ্লগার এবং শিশু ইনফ্লুয়েন্সারদের জন্যও কঠোর বিধিমালার প্রস্তুতি নিচ্ছে সরকার।

প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী শিশুদের দিয়ে তৈরি অনলাইন কনটেন্টকে শিশুশ্রম হিসেবে গণ্য করা হতে পারে এবং এর জন্য শাস্তির বিধানও রাখা হতে পারে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.