আপনি পড়ছেন

ইয়েমেন পরিস্থিতিকে কেন্দ্র করে সৌদি আরবের প্রতিরক্ষা সহায়তা এবং শান্তিপূর্ণ উপায়ে সংকট নিরসনের কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা করেছে তুরস্ক ও তার মিত্র দেশগুলো। সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ তথ্য নিশ্চিত করেছেন। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানকে নিয়ে গঠিত ‘মক্কা ডিফেন্স অ্যালায়েন্স’ বা মক্কা প্রতিরক্ষা জোটের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির এক জরুরি বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

ইয়েমেন পরিস্থিতিতে সৌদির পাশে মক্কা প্রতিরক্ষা জোট
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

হাকান ফিদান বলেন, ‘ইয়েমেন ও সৌদি আরবের সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে এই বিশেষ বৈঠকটি আহ্বান করা হয়েছিল। সৌদি আরবের প্রতিরক্ষায় কী ধরনের সহায়তা দেওয়া যেতে পারে এবং অন্যদিকে সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে বিষয়টি কীভাবে সমাধান করা যায়, তা নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি।’

তিনি জানান, সমস্যা সমাধানে সৌদি আরব অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখিয়েছে এবং বৈঠকের মাধ্যমে অংশগ্রহণকারীরা রিয়াদের অবস্থান জানার সুযোগ পেয়েছেন।

ফিদান বলেন, ‘আমরা আমাদের কিছু মতামত তুলে ধরেছি।’ তিনি আরও যোগ করেন, এই ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সুস্পষ্ট অবস্থান প্রকাশ করেছেন এবং সেই ইচ্ছার প্রতিফলন হিসেবে বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি বছরের আগস্টে গঠিত এই জোটের চুক্তিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে পূর্বে নির্ধারিত একটি আলোচনার পাশাপাশি এই জরুরি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে বলে ফিদান জানান।

তিনি জানান, জোটটির প্রাতিষ্ঠানিক কাঠামোর কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই বৈঠকে সচিবালয়ের কাঠামো এবং নতুন মহাসচিব নিয়োগসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

মহাসচিব পদের জন্য পাকিস্তানের প্রস্তাবিত একজন প্রার্থীর নাম বৈঠকে অনুমোদন করা হয়েছে বলে জানান ফিদান। পরবর্তীতে নিশ্চিত করা হয় যে, পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদ আগামী তিন বছরের জন্য মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলো জোটের ভবিষ্যৎ প্রাতিষ্ঠানিক কাঠামো এবং বিভিন্ন কারিগরি বিষয় নিয়েও আলোচনা করে।

ফিদান জানান, বৈঠকে তুরস্কের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী এবং শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বিশেষ করে সামরিক, কৌশলগত ও কারিগরি সংক্রান্ত আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ফিদান বলেন, এই আলোচনা মূলত মক্কা প্রতিরক্ষা জোটের প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করা এবং সৌদি আরব ও ইয়েমেন পরিস্থিতি মোকাবেলায় সম্ভাব্য পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছে। বৈঠকটিকে তিনি অত্যন্ত ফলপ্রসূ হিসেবে বর্ণনা করেন।

চলতি বছরের ৭ আগস্ট নতুন এই জোট গঠনের চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর থেকেই চুক্তির প্রাতিষ্ঠানিক রূপ দিতে সদস্য তিনটি দেশ ধারাবাহিক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.