জার্মানিতে সামরিক সেবা প্রত্যাখ্যান: রেকর্ড ১২ হাজার আবেদন
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
জার্মানিতে চলতি বছর বিবেকগত কারণে সামরিক সেবা প্রদানে অনীহা প্রকাশ বা তা প্রত্যাখ্যানের আবেদন নজিরবিহীনভাবে বেড়েছে। দেশটির গণমাধ্যমে মঙ্গলবার প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছর এমন আবেদনের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে, যা ২০২৫ সালের মোট আবেদনের তিন গুণেরও বেশি।

সংবাদপত্র গোষ্ঠী ‘রেডাকশন্সনেটজওয়ার্ক ডয়েচল্যান্ড’ (আরএনডি)-এর এক প্রতিবেদনে বলা হয়, আবেদনকারীদের মধ্যে রিজার্ভ সেনা, বর্তমানে কর্মরত সক্রিয় সেনা এবং সাধারণ তরুণরাও রয়েছেন। দেশটিতে বাধ্যতামূলক সামরিক নিয়োগ স্থগিত থাকা সত্ত্বেও এমন প্রবণতা দেখা যাচ্ছে।
ফেডারেল অফিস ফর ফ্যামিলি অ্যাফেয়ার্স অ্যান্ড সিভিল সোসাইটি ফাংশনস (বিএএফজেডএ)-এর একজন মুখপাত্র জানান, ২০২৬ সালের প্রথম আট মাসে সংস্থাটি বিবেকগত কারণে সামরিক সেবা প্রত্যাখ্যানের ১২ হাজার ১০২টি আবেদন নথিভুক্ত করেছে। এর আগে ২০২৫ সালে এই সংখ্যা ছিল ৩ হাজার ৮৭৯ এবং ২০২৪ সালে ছিল ২ হাজার ২৪৯টি। কর্মকর্তারা এই সংখ্যা বৃদ্ধির পেছনে জার্মানির নতুন সামরিক সেবা আইন, আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতির ক্রমাগত অবনতি এবং ইউরোপে সামরিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাকে কারণ হিসেবে চিহ্নিত করেছেন।
চলতি ২০২৬ সালের শুরুতে কার্যকর হওয়া নতুন আইনের আওতায় ১৮ বছর পূর্ণ হওয়া সব পুরুষের জন্য একটি বিশেষ প্রশ্নমালা পূরণ বাধ্যতামূলক করা হয়েছে। এর মাধ্যমে সশস্ত্র বাহিনীতে যোগদানের ক্ষেত্রে তাদের শারীরিক সক্ষমতা, দক্ষতা এবং আগ্রহ মূল্যায়ন করা হয়।
সামরিক সেবা এখনো পর্যন্ত ঐচ্ছিক থাকলেও সমালোচকদের দাবি, প্রশ্নমালার মাধ্যমে সরকার মূলত ধাপে ধাপে বাধ্যতামূলক সামরিক নিয়োগ প্রক্রিয়া পুনরায় চালু করার লক্ষ্য নির্ধারণ করেছে। ২০০৮ সাল বা তার পরে জন্মগ্রহণকারী পুরুষদের জন্য চিকিৎসাগত পরীক্ষা বাধ্যতামূলক হলেও পর্যাপ্ত সক্ষমতা না থাকায় তা পর্যায়ক্রমে কার্যকর করা হচ্ছে।
জার্মানির সংবিধানের ৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, দেশটির নাগরিকদের বিবেকগত কারণে সশস্ত্র সামরিক সেবা প্রত্যাখ্যানের সুরক্ষিত সাংবিধানিক অধিকার রয়েছে। সেবা প্রত্যাখ্যান করতে ইচ্ছুক ব্যক্তিদের একটি লিখিত আবেদন এবং বিশদ ব্যক্তিগত বিবৃতি ‘ফেডারেল অফিস ফর বুন্দেসভেয়ার পার্সোনেল ম্যানেজমেন্ট’-এ জমা দিতে হয়। পরবর্তীতে সংস্থাটি তা পর্যালোচনার জন্য বিএএফজেডএ-তে পাঠিয়ে থাকে।
বর্তমানে জার্মানির সশস্ত্র বাহিনী ‘বুন্দেসভেয়ার’-এ প্রায় ১ লাখ ৮৬ হাজার ৪০০ সক্রিয় সেনা সদস্য রয়েছেন। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রতিশ্রুতি পূরণ এবং ইউরোপের ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় ২০৩৫ সালের মধ্যে সেনাসংখ্যা ২ লাখ ৬০ হাজারের বেশিতে উন্নীত করার লক্ষ্য নিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এই নির্ধারিত লক্ষ্য পূরণ করতে প্রতি বছর অন্তত ২০ হাজার নতুন সেনা নিয়োগের প্রয়োজন হবে। তবে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, স্বেচ্ছায় সেনাদলে যোগদানের হার আশানুরূপ না হলে বাধ্যতামূলক সেবা চালু করা ছাড়া এই লক্ষ্য অর্জন অত্যন্ত কঠিন হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.