অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরের ছবি, ভিডিও ও তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা
- Details
- by ২৪ ডেস্ক
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা, পরিচালনাগত কার্যক্রম ও অবকাঠামো সংক্রান্ত যেকোনো তথ্য এবং ছবি বা ভিডিও প্রকাশের ক্ষেত্রে আগাম অনুমতির বাধ্যবাধকতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। স্বাধীন সাংবাদিকতায় সরাসরি হস্তক্ষেপ এবং অভ্যন্তরীণ অনিয়ম-দুর্নীতি ধামাচাপা দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন আইন ও খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

গতকাল মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও ব্যুরোপ্রধানদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বন্দর কর্তৃপক্ষ এই সতর্কবার্তা দেয়। ভারপ্রাপ্ত সচিব সৈয়দ রেফায়েত হামীম স্বাক্ষরিত নির্দেশনায় উল্লেখ করা হয়, পূর্বানুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম কিংবা গণমাধ্যমে বন্দরের নিরাপত্তা, জাহাজ ও পণ্য ওঠানামা, নকশা ও পরিচালনাগত তথ্য প্রচার করলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২ এবং অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিউ মুরিং কনটেইনার টার্মিনাল ১৫ বছরের জন্য বিদেশি পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রস্তাব নিয়ে চলমান তীব্র বিরোধের মধ্যেই এই নির্দেশনাটি সামনে এলো। টার্মিনাল ইজারার প্রতিবাদে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে আন্দোলন চলছে এবং তার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণাও রয়েছে। এছাড়া সংরক্ষিত এলাকা থেকে কনটেইনার হারিয়ে যাওয়া ও জালিয়াতির মাধ্যমে পণ্য খালাসের মতো ঘটনাও সামনে এসেছে। এমন বাস্তবতায় বন্দরসংলগ্ন উড়ালসড়ক থেকে দৃশ্যমান সাধারণ অবকাঠামোর ছবি তোলার ওপরও কড়াকড়ি আরোপ করা হলো।
তথ্য অধিকারের ওপর এমন নিয়ন্ত্রণ আরোপের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) চট্টগ্রাম নগর শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরী। তিনি জানান, জাতীয় প্রতিরক্ষা ছাড়া অন্য সব ক্ষেত্রে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করাই আইনের মূল কথা। বন্দরে হঠাৎ সবকিছু গোপন করার চেষ্টার পেছনে অনিয়ম ও দুর্নীতি আড়াল করার উদ্দেশ্য কাজ করছে বলে তিনি অভিযোগ করেন।
বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য জাফর আলম জানান, বন্দর বহু পক্ষের অংশগ্রহণে পরিচালিত একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। এখানে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট প্রয়োগের মতো কোনো গোপন কার্যক্রম চলে না বলে মত দেন তিনি।
চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার এই নির্দেশনাকে অগণতান্ত্রিক হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, বন্দর নিয়ে নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে তৈরি হওয়া জনঅসন্তোষের সংবাদ প্রচার ঠেকানো এবং গণমাধ্যমের স্বাধীন কার্যক্রমে বাধা দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ মেরিটাইম ল সোসাইটির সভাপতি ও সামুদ্রিক আইন বিশেষজ্ঞ মোহিউদ্দিন আবদুল কাদির বলেন, আন্তর্জাতিক নিয়মে স্পর্শকাতর এলাকার নিরাপত্তা নিশ্চিতের বিধান থাকলেও একটি বন্দরের সব কার্যক্রম বা তথ্য স্বয়ংক্রিয়ভাবে গোপন হতে পারে না। দেশের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বার হওয়ায় বন্দরের পণ্যজট, দুর্ঘটনা বা অবকাঠামোগত তথ্য সরাসরি জাতীয় অর্থনীতি ও জনস্বার্থের সঙ্গে সম্পৃক্ত। ফলে সুনির্দিষ্ট মানদণ্ড ছাড়া এমন ঢালাও নিষেধাজ্ঞা গণমাধ্যমের নজরদারির সুযোগ সীমিত করবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.