আপনি পড়ছেন

তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থান আবারও পুনর্ব্যক্ত করেছে চীন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা ৬৬টি এফ-১৬ভি ব্লক ৭০ যুদ্ধবিমানের প্রথম দুটি তাইপেইয়ে এসে পৌঁছানোর পর বেইজিং এই প্রতিক্রিয়া জানায়।

তাইওয়ানে মার্কিন যুদ্ধবিমান সরবরাহ: তীব্র বিরোধিতা চীনের
বিমানঘাঁটির রানওয়েতে একটি এফ-১৬ যুদ্ধবিমান

মঙ্গলবার রাতে এক লিখিত বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘চীনের অবস্থান স্পষ্ট। চীনের তাইওয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির আমরা দৃঢ় বিরোধিতা করি।’

হাওয়াই থেকে উড্ডয়ন করে এবং গুয়ামে যাত্রাবিরতির পর যুদ্ধবিমান দুটি শুক্রবার পূর্ব তাইতুংয়ের চিহহাং বিমানঘাঁটিতে অবতরণ করে। ২০১৯ সালে প্রায় ৮০০ কোটি (৮ বিলিয়ন) মার্কিন ডলার ব্যয়ে ৬৬টি এফ-১৬ভি যুদ্ধবিমান এবং সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছিল যুক্তরাষ্ট্র।

গুও জিয়াকুন আরও বলেন, ‘তাইওয়ান ইস্যুটি চীনের অভ্যন্তরীণ বিষয়।’

২০২৮ সালের আগে চীনের তাইওয়ানে অভিযান চালানোর সম্ভাবনা ক্রমেই কমে আসছে—মার্কিন কর্মকর্তাদের এমন ধারণার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তাইওয়ান সমস্যার সমাধান করা চীনাদের নিজস্ব বিষয়, যা কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ বরদাশত করে না। যুক্তরাষ্ট্রের উচিত দুই দেশের প্রেসিডেন্টের বৈঠকে উপনীত গুরুত্বপূর্ণ সাধারণ সমঝোতা বাস্তবায়ন করা, এক চীন নীতি ও তিনটি চীন-যুক্তরাষ্ট্র যৌথ ইশতেহার মেনে চলা এবং তাইওয়ান ইস্যুতে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়া।’

এদিকে চীনা কর্মকর্তাদের নির্দেশে তাইওয়ানের নেতা উইলিয়াম লাই চিং-তের ছেলের ওপর নজরদারির অভিযোগে রোববার মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই কর্তৃক ক্যালিফোর্নিয়ার এক নারীকে গ্রেপ্তারের বিষয়ে গুও জিয়াকুন কথা বলেন। তিনি বলেন, ‘আপনি যা উল্লেখ করেছেন সে বিষয়ে আমি অবগত নই। তথাকথিত ‘চীনা গুপ্তচর’ আখ্যান ছড়িয়ে চীনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার বিরোধিতা করে চীন।’

ক্যালিফোর্নিয়ার আরভিনের বাসিন্দা ৩৪ বছর বয়সী ওয়ানয়িং ঝাং (যিনি ‘হিদার’ নামেও পরিচিত) চীনের অনিবন্ধিত প্রতিনিধি হিসেবে কাজ করার অভিযোগে এফবিআইয়ের লস অ্যাঞ্জেলেস ফিল্ড অফিসের হাতে গ্রেপ্তার হন। লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে বিমানে ওঠার সময় তাকে আটক করা হয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.