বাড়ছে ডেঙ্গু রোগী, শিরায় দেওয়া স্যালাইনের সংকট
ডেঙ্গু রোগীর জটিল পর্যায়ে রক্তচাপ স্বাভাবিক রাখা ও প্লাজমা লিকেজ রোধে শিরায় দেওয়া স্যালাইন অত্যন্ত জরুরি হলেও বাজারে এর সংকট দেখা দিয়েছে। জরুরি এই আইভি ফ্লুইড না পেয়ে শারীরিক অবনতি ও জীবনঝুঁকির মুখে পড়ছেন আক্রান্তরা। বিশেষ করে চিকিৎসায় সর্বাধিক ব্যবহৃত দশমিক ৯ শতাংশ সোডিয়াম ক্লোরাইড বা নরমাল স্যালাইন রাজধানীসহ বিভিন্ন এলাকার হাসপাতাল ও খুচরা ফার্মেসিতে মিলছে না। কোথাও স্বল্প সরবরাহ থাকলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। কোনো কোনো অঞ্চলে খাবার স্যালাইনের সংকটও তৈরি হয়েছে। আজ শুক্রবার বণিক বার্তার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদের মতে, জ্বর কমে যাওয়ার পর শরীর থেকে প্রয়োজনীয় তরল বেরিয়ে রক্তচাপ কমতে শুরু করে। এমন জটিল পরিস্থিতিতে রক্তচাপ স্বাভাবিক রাখতে তাৎক্ষণিকভাবে শিরায় স্যালাইন প্রয়োগ অপরিহার্য। যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেঙ্গু ব্যবস্থাপনা নির্দেশিকাতেও গুরুতর রোগীর ক্ষেত্রে আইসোটোনিক ক্রিস্টালয়েড হিসেবে নরমাল স্যালাইন বা রিঙ্গারস ল্যাকটেট ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে।
রাজধানীর মিরপুর, দক্ষিণ পীরেরবাগ, ৬০ ফিট, আগারগাঁও, মহাখালী, কল্যাণপুর, শ্যামলী, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকার ফার্মেসিগুলোতে খোঁজ নিয়ে নরমাল স্যালাইনের ঘাটতির চিত্র পাওয়া গেছে। খুচরা বিক্রেতারা জানিয়েছেন, অপসো ফার্মা ও বেক্সিমকো ফার্মার স্যালাইনের সরবরাহ গত ১৫-২০ দিন ধরে বন্ধ রয়েছে। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সংকটের কারণে হাসপাতালে নিজস্ব সরবরাহ বজায় রাখলেও খুচরা দোকানে সরবরাহ দিচ্ছে না।
বেক্সিমকো ফার্মার ড্রাগ সেফটি অ্যান্ড ফার্মাকোভিজিল্যান্স বিভাগ জানিয়েছে, সেলোরাইডের উৎপাদন সাময়িক বন্ধ থাকায় এই সংকট দেখা দেয়। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ৫০০ মিলিলিটারের স্যালাইন পুনরায় বাজারে পাঠাতে শুরু করেছে এবং এক লিটারের স্যালাইন মাসের শেষ দিকে সরবরাহের পরিকল্পনা রয়েছে।
রাজধানীর বাইরে ফেনীসহ বিভিন্ন জেলা-উপজেলাতেও একই পরিস্থিতি চলছে। ফেনীর ২৫০ শয্যা হাসপাতাল সংলগ্ন ফার্মেসি মালিকরা প্রায় দুই মাস ধরে স্যালাইনের সংকটের কথা জানিয়েছেন। তবে মৌলভীবাজারে ডেঙ্গুর প্রকোপ কম থাকায় আগের মজুদে কাজ চললেও সেখানেও নতুন সরবরাহ আসছে না।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, দেশে ডেঙ্গুর সংক্রমণ দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৩৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং পাঁচজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৯৪ জনে।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ড. মো. আকতার হোসেন জানান, ডেঙ্গু চিকিৎসায় ব্যবহৃত স্যালাইন ও ওষুধের সরবরাহ স্বাভাবিক রাখতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে আগেই নির্দেশ দেওয়া হয়েছে। ঘাটতির অভিযোগ পেলে বিষয়টি তদারকির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.