আপনি পড়ছেন

কিউবার সঙ্গে কোন দেশ বা কোম্পানি জ্বালানি বিক্রি, বাণিজ্য কিংবা বিনিয়োগ করতে পারবে তা নির্ধারণের কোনো কর্তৃত্ব যুক্তরাষ্ট্রের নেই। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ এ দাবি করে বলেছেন, ওয়াশিংটনের এসব পদক্ষেপ শুধু কিউবা নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপরও প্রভাব ফেলছে।

কিউবা: বাণিজ্য নিয়ন্ত্রণের অধিকার নেই যুক্তরাষ্ট্রের
কিউবার রাজধানী হাভানার একটি রাজপথ

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রদ্রিগেজ বলেন, ‘কিউবার সঙ্গে কারা জ্বালানি বা অন্য কোনো পণ্যের বাণিজ্য করতে পারবে বা পারবে না, আমাদের দেশে বিনিয়োগ করবে কিংবা আমাদের জনগণকে সাহায্য করবে, তা নির্ধারণ করার কোনো কর্তৃত্বই মার্কিন সরকারের নেই।’

তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন এবং মুক্ত বাণিজ্যের নিয়ম অনুসারে কোনটি বৈধ তা নির্ধারণ করার মতো কোনো ‘ব্যবহারিক ও নৈতিক কর্তৃত্ব’ ওয়াশিংটনের নেই।

যেসব দেশ ও কোম্পানি যুক্তরাষ্ট্রের এসব নিষেধাজ্ঞা মেনে চলছে, তাদের কিউবার জনগণের ওপর ‘সম্মিলিত শাস্তির’ অংশীদার বা ‘সহযোগী’ বলে অভিযুক্ত করেন তিনি।

রদ্রিগেজ বলেন, ওয়াশিংটনের গৃহীত পদক্ষেপগুলো কেবল কিউবার বিরুদ্ধেই নয়, বরং দ্বীপরাষ্ট্রটির সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও পরিচালিত হচ্ছে।

কিউবার পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র দ্বীপটির বিরুদ্ধে নৌ অবরোধ ও ‘জ্বালানি অবরোধ’ আরোপের চেষ্টা করছে। আন্তর্জাতিক জলসীমায় জাহাজ আটকানো, তল্লাশি চালানো বা সন্দেহজনক কর্মকাণ্ডের অজুহাতে জাহাজের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই।

অন্য দেশের সার্বভৌম সম্পদ ও ভূখণ্ড ‘দখল’ করার চেষ্টার জন্যও তিনি যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন, তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও বাণিজ্য সংক্রান্ত বিধিনিষেধকে কিউবা দীর্ঘদিন ধরেই ‘অবরোধ’ হিসেবে আখ্যায়িত করে তীব্র সমালোচনা করে আসছে। হাভানার বক্তব্য, এসব পদক্ষেপের ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে কিউবার অর্থনীতি ও সাধারণ জনগণের ওপর।

কয়েক দশক ধরে কিউবার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বজায় রেখেছে ওয়াশিংটন। সাম্প্রতিক বছরগুলোতে কিউবার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং অর্থনীতির অন্যান্য খাতকে লক্ষ্য করে তারা আরও অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করেছে।

এমন এক সময়ে এই বিরোধ দেখা দিল যখন কিউবায় জ্বালানি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট চলছে। বিদেশি উৎস থেকে জ্বালানি সরবরাহ সংগ্রহের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এমন বিধিনিষেধের বিরুদ্ধেই হাভানা তাদের সমালোচনার মূল কেন্দ্রবিন্দু করেছে।

বক্তব্যের শেষে রদ্রিগেজ বলেন, কিউবা আন্তর্জাতিক আইনের সুরক্ষার আওতায় রয়েছে এবং তিনি মার্কিন পদক্ষেপগুলোর বৈধতা সরাসরি প্রত্যাখ্যান করেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.