আপনি পড়ছেন

কিউবায় চলতি ২০২৬ সালে ১১ হাজারের বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, যা পূর্বাভাসের তুলনায় ৯ গুণেরও বেশি। বৃহস্পতিবার আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

কিউবায় ডেঙ্গু সংক্রমণ বেড়েছে নয় গুণের বেশি
হাভানার রাস্তায় কিউবার জাতীয় পতাকা ও পথচারী

গ্লোবাল ডেঙ্গু অবজারভেটরির তথ্যের বরাতে সংবাদমাধ্যম ইনফোবায়ে জানিয়েছে, দ্বীপরাষ্ট্রটিতে ২০২৬ সালে মোট ১১ হাজার ২৩৫টি ডেঙ্গুর ঘটনা নথিভুক্ত করা হয়েছে। পূর্ববর্তী পাঁচ বছরের তথ্যের ভিত্তিতে যে প্রত্যাশিত গড় হিসাব করা হয়েছিল, বর্তমান সংখ্যাটি তার চেয়ে ৯ দশমিক ২ গুণ বেশি।

সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত গতিতে বেড়েছে। আগস্টে যেখানে ৩ হাজার ২১৪ জন আক্রান্ত হয়েছিলেন, সেখানে সেপ্টেম্বরে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১০২ জনে। তবে রোগটির প্রকোপ নিয়ে কিউবার কর্তৃপক্ষ কোনো হালনাগাদ সরকারি পরিসংখ্যান প্রকাশ না করায় জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের এই হিসাবগুলো মূলত অনুমানের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

ট্র্যাকিং ব্যবস্থা অনুযায়ী, কিউবায় ডেঙ্গুর বিস্তার বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। দেশটিতে ঐতিহাসিকভাবে অক্টোবর মাসকেই এই রোগের প্রাদুর্ভাবের সবচেয়ে তীব্র সময় হিসেবে বিবেচনা করা হয়।

দ্বীপরাষ্ট্রটিতে বাড়তে থাকা বিদ্যুৎ ও জ্বালানি সংকটের মধ্যেই ডেঙ্গুর এই বিস্তার ঘটছে, যা ডেঙ্গুবাহী মশা নিধন কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, দীর্ঘ সময় লোডশেডিং চলার কারণে তীব্র গরমে রাতের বেলা দরজা-জানালা খোলা রাখতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। এতে মশার কামড় খাওয়ার ঝুঁকি ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে।

জ্বালানি ঘাটতির প্রভাব পড়েছে মশক নিধনের ফিউমিগেশন কার্যক্রমেও। ফলে মশার সংখ্যা কমানো এবং রোগের বিস্তার প্রতিরোধের চেষ্টা সীমিত হয়ে পড়েছে।

পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট। জ্বর ও ব্যথা উপশমের সাধারণ ওষুধ এবং রক্ত পরীক্ষার জন্য প্রয়োজনীয় রাসায়নিক রিএজেন্টেরও তীব্র ঘাটতি দেখা দিয়েছে।

কিউবার স্বাস্থ্য মন্ত্রণালয় সেপ্টেম্বরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগের সংক্রমণ বৃদ্ধির কথা স্বীকার করলেও দেশব্যাপী আক্রান্তের কোনো হালনাগাদ হিসাব প্রকাশ করেনি। এর আগে গ্লোবাল ডেঙ্গু অবজারভেটরির তথ্যে জানানো হয়েছিল, সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ১৩৩, যা ওই সময়ের প্রত্যাশিত গড়ের চেয়ে ৭ দশমিক ৪ গুণ বেশি ছিল।

ডেঙ্গু মূলত সংক্রামিত এডিস ইজিপ্টি মশার মাধ্যমে ছড়ানো একটি ভাইরাসজনিত রোগ। আক্রান্ত ব্যক্তিদের বেশিরভাগই গুরুতর জটিলতা ছাড়া সুস্থ হয়ে ওঠেন। তবে তীব্র ডেঙ্গুর ক্ষেত্রে অভ্যন্তরীণ রক্তক্ষরণ, শক এবং শরীরের বিভিন্ন অঙ্গের মারাত্মক ক্ষতি হতে পারে, যার ফলে রোগীকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ডেঙ্গুকে বিশ্বব্যাপী সবচেয়ে দ্রুত বিস্তার লাভকারী মশাবাহিত ভাইরাসজনিত রোগগুলোর অন্যতম হিসেবে চিহ্নিত করেছে। সংস্থাটির মতে, সাম্প্রতিক দশকগুলোতে বিশ্বজুড়ে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.