আপনি পড়ছেন

সবার জন্য মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুসংস্কার ও বৈষম্য দূর করার পাশাপাশি দেশব্যাপী মানসিক স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী: সবার জন্য মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে
প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার পালিত হতে যাওয়া বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‘মানসিক স্বাস্থ্য মানুষের মর্যাদা, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের সঙ্গে নিবিড়ভাবে জড়িত।’

প্রধানমন্ত্রী বলেন, এই বছরের প্রতিপাদ্য মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা ব্যক্তিদের অভিজ্ঞতা, অনুভূতি ও মতামত শোনার ওপর গুরুত্ব দেয়। মানসিক অসুস্থতাকে ঘিরে ভয়, লজ্জা, কুসংস্কার ও বৈষম্য দূর করতে সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, দক্ষ পেশাজীবী গড়ে তোলা, রেফারেল ব্যবস্থা শক্তিশালী করা এবং প্রযুক্তিভিত্তিক কাউন্সেলিং সেবা প্রসারে সরকার কাজ করছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, সামাজিক কুসংস্কার, সচেতনতার অভাব, সেবার সীমিত সুযোগ এবং প্রশিক্ষিত জনবলের ঘাটতির কারণে বাংলাদেশের বহু মানুষ এখনো সঠিক চিকিৎসা ও সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।

একই সঙ্গে গর্ভবতী নারী, শিশু ও কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যসেবা এবং বিদ্যালয়ভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরেন তারেক রহমান।

মানসিক স্বাস্থ্য সহায়তার ক্ষেত্রে কেউ যেন লজ্জা বা দ্বিধাবোধ না করেন, তা নিশ্চিত করতে এবং সচেতনতা বাড়াতে স্বাস্থ্যকর্মী, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সমাজকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক, কল্যাণমুখী ও নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন, যেখানে সবাই একটি সুস্থ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারবে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.