আপনি পড়ছেন

টানা নয় দফা কমার পর দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকায়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে দর পুনর্নির্ধারণের এই সিদ্ধান্তের কথা উল্লেখ করেছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।

টানা পতনের পর ভরিতে ৩১৪৯ টাকা বাড়ল সোনার দাম
সোনার গহনা

সংশোধিত মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।

এর আগে সবশেষ ২১ নভেম্বর রাতে ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দর নেমেছিল ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়। চলতি মাসে টানা ৩ দফা দাম বৃদ্ধির পর ৬ নভেম্বর ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানোর মাধ্যমে টানা দরপতনের সূত্রপাত ঘটে। এরপর ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা এবং ১৮ নভেম্বর আরও ২ হাজার ২১৬ টাকা কমানো হয়। পরবর্তীতে ১৯ নভেম্বর ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা এবং ২০ নভেম্বর এক দফাতেই ১০ হাজার ৯৬৪ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস। ২১ নভেম্বরের সমন্বয়সহ টানা নয় দফায় দরপতনের পর এবার দাম বাড়ানোর সিদ্ধান্ত এলো।

সব মিলিয়ে চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত ১৪৩ বার সোনার দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৬৬ বার দাম বাড়ানো এবং ৭৬ বার কমানো হয়েছে, আর এক দফায় সমন্বয় করা হয়েছে ভ্যাট। এর বিপরীতে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার দর সমন্বয় করেছিল বাজুস, যেখানে ৬৪ বার দাম বৃদ্ধি ও ২৯ বার কমানো হয়েছিল।

সোনার দাম পুনর্নির্ধারণ করা হলেও দেশের বাজারে রুপার দর অপরিবর্তিত রাখা হয়েছে। আগের দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ১ হাজার ৯২৫ টাকায় বিক্রি হচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.