ট্রাম্প: নোবেল কমিটি নিজেদের মর্যাদা ক্ষুণ্ন করেছে
শান্তিতে নোবেল না পেয়ে বিজয়ী নাভি পিল্লাই ও নরওয়েজিয়ান নোবেল কমিটির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি দক্ষিণ আফ্রিকার এই মানবাধিকার আইনজীবীকে আমেরিকা ও ইসরায়েলবিদ্বেষী হিসেবে আখ্যা দেন। একই সঙ্গে নোবেল কমিটি অযোগ্য ব্যক্তিকে বিজয়ী করে নিজেদের মর্যাদা ক্ষুণ্ন করেছে বলেও দাবি করেন তিনি।

ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টে শেয়ার করা বার্তায় অভিযোগ তোলা হয়, জাতিসংঘের তদন্ত দলের নেতৃত্ব দেওয়ার সময় পিল্লাই হামাসকে উৎসাহিত করেছেন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগকে সাজানো তদন্ত হিসেবে উল্লেখ করা হয় সেখানে। নোবেল পাওয়ার ক্ষেত্রে নিজের কাজের বিবরণ দিয়ে ট্রাম্প জানান, আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করতে তিনি আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষর করিয়েছেন। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর কূটনৈতিক উদ্যোগ এবং ইরানের আন্তর্জাতিক তৎপরতা প্রতিহত করতে পদক্ষেপ নেওয়ার দাবিও করেন তিনি।
জার্মানির নুরেমবার্গ কোর্টের এক অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় পুরস্কার পাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা শোনেন নাভি পিল্লাই। সহকর্মীদের অভিনন্দনের জবাবে ট্রাম্পের নোবেল পাওয়ার আকাঙ্ক্ষা টেনে রসিকতা করে তিনি মন্তব্য করেন, উপস্থিত সবাই আরেকটু বেশি করতালি দিলে এই সম্মাননা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নেওয়া যেতে পারে। এর আগে ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোও নিজের শান্তিতে নোবেল ট্রাম্পের সঙ্গে ভাগ করার কথা বলেছিলেন। তবে নরওয়েজিয়ান নোবেল কমিটির নিয়ম অনুযায়ী, এই পুরস্কার ঘোষণার পর অন্য কারও কাছে হস্তান্তরের সুযোগ নেই।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সাবেক হাইকমিশনার নাভি পিল্লাই অতীতে দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলাকে আইনি সহায়তা দিয়েছিলেন। বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের গণহত্যার মামলার বিচারক হিসেবে দায়িত্বরত রয়েছেন তিনি। যুদ্ধাপরাধ ও গণহত্যার বিচার নিশ্চিতে ভূমিকা রাখায় তাকে শান্তিতে নোবেল দেওয়া হলেও এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। নোবেল কমিটির পদক্ষেপকে ইসরায়েলবিরোধী বিদ্বেষের হাতিয়ার উল্লেখ করে তেল আবিব দাবি করেছে, মিথ্যাচারের কোনো স্বীকৃতি থাকলে পিল্লাই সবার চেয়ে এগিয়ে থাকতেন। তবে সম্মাননা পাওয়ার পর পিল্লাই এটি আন্তর্জাতিক অপরাধের শিকার জনগোষ্ঠী এবং ন্যায়বিচারের স্বপক্ষে কাজ করা কর্মীদের উদ্দেশে উৎসর্গ করেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.