আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞায় জাপানের ‘গভীর উদ্বেগ
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত সাম্প্রতিক নিষেধাজ্ঞায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে জাপান। আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠানগুলোর প্রতি টোকিওর দীর্ঘদিনের সমর্থনের সঙ্গে ওয়াশিংটনের এমন পদক্ষেপ অসঙ্গতিপূর্ণ বলে জানিয়েছে দেশটি। শুক্রবার বিষয়টি সামনে আসে।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি আইসিসি, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এবং সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালসহ বৈশ্বিক আদালতগুলোর প্রতি টোকিওর দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন।
মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তিনি বলেন, ‘এসব পদক্ষেপ জাপানের ধারাবাহিক অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং এ বিষয়ে জাপান গভীরভাবে উদ্বিগ্ন।’
তোশিমিতসু মোতেগি আরও বলেন, ‘আইসিসি যেন যথাযথভাবে পরিচালিত হতে পারে, সেজন্য আদালত ও এর সদস্য রাষ্ট্রগুলোর উচিত বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা।’
বিবৃতিতে জানানো হয়, এই ইস্যুতে জাপানের অবস্থান নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে মতবিনিময় করেছেন জাপানি পররাষ্ট্রমন্ত্রী।
আন্তর্জাতিক অঙ্গনে আইনের শাসন সুসংহত করার লক্ষ্যে ওয়াশিংটন, আইসিসির প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং অন্যান্য দেশের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে টোকিও।
আইসিসি তার তথাকথিত ‘হুমকি’ বন্ধ না করলে সংস্থাটি ‘বিলুপ্ত করার’ হুঁশিয়ারি দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে তিনি আদালতটিকে ‘নিয়ন্ত্রণে রাখতে’ মার্কিন মিত্রদের প্রতি আহ্বান জানান। তার এই বক্তব্যের পরই জাপানের পক্ষ থেকে প্রতিক্রিয়া এলো।
এর আগে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। এর প্রতিক্রিয়ায় জাপানি নাগরিক ও আইসিসির প্রেসিডেন্ট তোমোকো আকানেসহ আদালতের বেশ কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
জাপান আইসিসির সদস্য রাষ্ট্র হলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই আদালতের সদস্য নয়।
আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের প্রতি টোকিওর দীর্ঘস্থায়ী অঙ্গীকারের পরিপন্থী। আদালতের প্রতি জাপানের সমর্থন এবং বৈশ্বিক আইনের শাসন বজায় রাখতে এর ভূমিকার কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘এসব পদক্ষেপ জাপানের এমন ধারাবাহিক অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং জাপান এ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।’
সানায়ে তাকাইচি আরও বলেন, আদালতের কাজে সমর্থন দেওয়ার পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গেও আলোচনা চালিয়ে যাবে টোকিও। তিনি বলেন, ‘আদালত যেন তার মূল লক্ষ্য ও ভূমিকা যথাযথভাবে পালন করতে পারে, সেজন্য আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বজায় রাখব এবং আইসিসিকে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাব।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.