বিশ্ব ও মার্কিন বাজারে ডিজেল সরবরাহ করবে রাশিয়া: ট্রাম্পের বড় ঘোষণা
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর আন্তর্জাতিক ও মার্কিন বাজারে তাৎক্ষণিকভাবে তিন লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করতে সম্মত হয়েছে রাশিয়া। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে অত্যন্ত সফল আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চুক্তির আওতায় রাশিয়া অবিলম্বে তিন লাখ টনের বেশি ডিজেল পাঠাবে। এরপর নভেম্বর মাসে আরও পাঁচ লাখ টন এবং এর পরপরই অতিরিক্ত ১০ লাখ টন ডিজেল সরবরাহ করা হবে। এছাড়া রুশ শোধনাগারগুলোর সক্ষমতার ওপর নির্ভর করে স্বল্প সময়ের ব্যবধানে আরও ৩০ লাখ টন ডিজেল বাজারে আসতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
জ্বালানি তেলের দাম দ্রুত কমে আসার প্রত্যাশা ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমেরিকানদের জন্য তো বটেই, পুরো বিশ্বের জন্যই অত্যন্ত দ্রুত ডিজেলের দাম রেকর্ড পরিমাণে কমে আসবে।’
তিনি জানান, বিশেষ করে মার্কিন কৃষক, খামারি ও ট্রাকচালকদের স্বস্তি দিতে জ্বালানির মূল্য কমানো তার প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী মূল্য অর্থনীতির পাশাপাশি নির্বাচনী রাজনীতিতেও প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে। পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প চুক্তিটি নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘তেলের দাম কমার খুব প্রয়োজন ছিল... এরই মধ্যে দাম দ্রুত নামতে শুরু করেছে।’
ট্রাম্পের এই ঘোষণার পরপরই রুশ ডিজেল সরবরাহের সুবিধার্থে নিষেধাজ্ঞা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে ওয়াশিংটন। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওফ্যাক) বিশ্ববাজারে রুশ ডিজেল প্রবেশের পথ সুগম করতে তাৎক্ষণিকভাবে একটি অস্থায়ী সাধারণ লাইসেন্স ইস্যু করে। পরে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আগামী বছরের ৭ এপ্রিল পর্যন্ত রাশিয়ান ডিজেল বিক্রয়, সরবরাহ, খালাস ও আমদানির সঙ্গে সম্পর্কিত লেনদেনের অনুমোদন দিয়ে একটি সাধারণ লাইসেন্স দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের ভূয়সী প্রশংসা করে ডিজেল নিয়ে বড় ঘোষণার আভাস দিয়েছিলেন ট্রাম্প। বক্তব্যে তিনি হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেন এবং ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলে আবারও সতর্ক করেন।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়ে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ বন্ধ হয়ে যাওয়ায় গত সাত মাসেরও বেশি সময় ধরে বিশ্ববাজারে জ্বালানি সংকট ও তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা দেয়। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাত নিরসনে একটি রূপরেখা চুক্তি স্বাক্ষরিত হলেও হরমুজ প্রণালীর নিরাপত্তা ও নৌচলাচল সংক্রান্ত বিরোধের কারণে এর বাস্তবায়ন আটকে ছিল।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.