আপনি পড়ছেন

গ্রেপ্তার ও ব্যাপক পুলিশি তৎপরতা চালিয়ে বিরোধীদের আন্দোলন দমিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ১০ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট করেন, সরকার চারপাশ থেকে ঘেরাও হয়ে পড়ছে এবং বিরোধীরা কোনোভাবেই পিছু হটবে না।

রাহুল গান্ধী: আমরা কোনোভাবেই পিছু হটব না
কংগ্রেস নেতা রাহুল গান্ধী

এক্সে দেওয়া বার্তায় রাহুল গান্ধী লেখেন, ‘আমরা আপনাদের চারপাশ থেকে ঘিরে ফেলছি এবং আমরা কোনোভাবেই পিছু হটতে যাচ্ছি না। আমার কথা মিলিয়ে নেবেন: আমাদের যা তথ্য দরকার, তা ইতিমধ্যেই আমাদের হাতে রয়েছে।’

ভারতের লোকসভার এই বিরোধী দলনেতা আরও উল্লেখ করেন, তিনি এক দশকেরও বেশি সময় ধরে নরেন্দ্র মোদি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে লড়াই করে আসছেন এবং তাদের রাজনৈতিক কৌশল সম্পর্কে অবগত আছেন। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর তথ্য অনুযায়ী তিনি বলেন, ‘আমি এক দশকেরও বেশি সময় ধরে নরেন্দ্র মোদি এবং আরএসএসের বিরুদ্ধে লড়াই করছি। একজন মানুষ যেভাবে তার প্রতিপক্ষকে বোঝে, আমি তাদের ঠিক সেভাবেই বুঝি—একেবারে ভেতর থেকে, আমার হাতের তালুর মতো।’

ক্ষমতাসীনদের সমালোচনা করে তিনি বলেন, ‘এসব মানুষের মূল বৈশিষ্ট্য হলো কাপুরুষতা। নরেন্দ্র মোদি, অমিত শাহ, মোহন ভগবত, জ্ঞানেশ কুমার এবং অজিত দোভাল—এই গল্পের খলনায়কেরা ধীরে ধীরে বুঝতে পারছেন যে তাদের চারপাশের পরিসর সংকুচিত হয়ে আসছে। আমরা সেই পরিসর সংকুচিত করছি।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে রাজনৈতিক বিরোধীদের দমনের চেষ্টার অভিযোগ তুলে রাহুল গান্ধী বলেন, ‘মিস্টার মোদি, আপনার যা ইচ্ছা করুন। যত পুলিশ ডাকার দরকার ডাকুন—১০ হাজার, ২০ হাজার বা ৫০ হাজার, যত ইচ্ছা ডাকুন। সব নেতাকে গ্রেপ্তার করুন। সব তরুণকে গ্রেপ্তার করুন। আমাদের সবাইকে গ্রেপ্তার করুন।’

সংবিধান এবং ভারতীয় জনগণের কণ্ঠস্বর রক্ষার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা আমাদের সংবিধান রক্ষা করতে যাচ্ছি। আমরা ভারতের জনগণের কণ্ঠস্বর রক্ষা করব। গত ১০ থেকে ১৫ বছরে ভারতের সঙ্গে যা করা হয়েছে, তা যেন আর কখনো কোনোভাবেই না ঘটে, আমরা তা নিশ্চিত করব।’

বিক্ষোভে অংশ নেওয়া তরুণদের প্রতি সমর্থন জানিয়ে তিনি আরও বলেন, ‘ভারতের যুবসমাজ, আমি তোমাদের নিয়ে গর্বিত। বিক্ষোভ চালিয়ে যাও। আমরা তোমাদের পাশে দাঁড়িয়ে আছি। আমরা এটা নিশ্চিত করব যে এই শাসনব্যবস্থা এবং যারা আমাদের সংবিধানে আঘাত হেনেছে, তারা যেন পরাজিত হয়।’

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে ১০ অক্টোবর ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তা জোরদার ও আটকের ঘটনার প্রেক্ষাপটে রাহুল গান্ধী এই মন্তব্য করেন। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীজুড়ে ৩৫ হাজারেরও বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ অব্যাহতভাবে তুলে আসছে বিরোধীরা। তবে নির্বাচন কমিশন তাদের পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়ে জানায়, তাদের সব সিদ্ধান্ত প্রতিষ্ঠিত আইনি প্রক্রিয়া মেনেই নেওয়া হয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.