আপনি পড়ছেন

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভের সময় আটক আইনজীবীদের অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ভারতের প্রধান বিচারপতি। দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ এনে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের (এসসিবিএ) পক্ষ থেকে জরুরি হস্তক্ষেপের আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ অক্টোবর এই পদক্ষেপ নেওয়া হয়।

আটক আইনজীবীদের মুক্তির নির্দেশ ভারতের প্রধান বিচারপতির
দিল্লিতে বিক্ষোভ চলাকালে কয়েকজনকে আটক করছে পুলিশ

ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত বিক্ষোভের আগে সুপ্রিম কোর্টের কাছে জড়ো হওয়া নারী আইনজীবীসহ জ্যেষ্ঠ ও কনিষ্ঠ আইনজীবীদের আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভারতের প্রধান বিচারপতির জরুরি হস্তক্ষেপ কামনা করে এসসিবিএ।

১০ অক্টোবর এক বিবৃতিতে সমিতিটি আটক সকল আইনজীবীর বর্তমান অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে, তাদের আইনি সহায়তা পাওয়ার সুযোগ দিতে এবং যাদের বিরুদ্ধে আটকের কোনো বৈধ আইনি ভিত্তি নেই তাদের অবিলম্বে মুক্তি দিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায়। একই সঙ্গে আইনজীবীদের আটক করার প্রেক্ষাপট এবং তাদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপির যন্তর মন্তরে একটি বিক্ষোভ কর্মসূচি আয়োজনের কথা ছিল। সেই কর্মসূচিতে যোগ দিতে সুপ্রিম কোর্ট থেকে যন্তর মন্তরের দিকে পদযাত্রা করার সময় বেশ কয়েকজন আইনজীবীকে আটক করে দিল্লি পুলিশ। আনুষ্ঠানিক পোশাক পরা আইনজীবীরা বিভিন্ন পোস্টার হাতে স্লোগান দিচ্ছিলেন। সুপ্রিম কোর্টের কাছে ভগবান দাস রোডের ব্যারিকেডে পুলিশ তাদের আটকে দেয়।

রাজধানীজুড়ে জোরদার নিরাপত্তার মধ্যে এসব আটকের ঘটনা ঘটে। সেখানে প্রায় ২৫ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয় এবং ৪৫টি মেট্রো স্টেশনে প্রবেশ ও প্রস্থানের ওপর কড়াকড়ি আরোপ করা হয়। পাশাপাশি দিল্লির সীমান্ত এলাকা, রেলস্টেশন, বাস টার্মিনাল এবং অন্যান্য সংবেদনশীল স্থানে নজরদারি বাড়ায় কর্তৃপক্ষ।

আইনজীবীদের শান্তিপূর্ণ বিক্ষোভে অতিরিক্ত বলপ্রয়োগ করা উচিত নয় উল্লেখ করে সমিতি আটক ব্যক্তিদের অধিকার ও নিরাপত্তা সুরক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়, ‘সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মাননীয় ভারতের প্রধান বিচারপতির কাছে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার অনুরোধ জানানোর সিদ্ধান্ত নিয়েছে; যাতে আটক প্রতিটি আইনজীবীর অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা যায়, তাদের আইনি সহায়তা পাওয়ার অধিকার নিশ্চিত হয় এবং যাদের বিরুদ্ধে আটকের কোনো বৈধ কারণ নেই তাদের অবিলম্বে মুক্তি দেওয়া হয়।’

সমিতি আটকের সার্বিক পরিস্থিতি এবং অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ খতিয়ে দেখে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করে।

এদিকে পর্যাপ্ত সময় আগে নোটিশ না দেওয়া এবং পূর্ববর্তী একটি বিক্ষোভের সময় আরোপিত শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে সিজেপির পূর্বপরিকল্পিত বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনার কুমার-এর পদত্যাগ দাবি করে আসছে দলটি।

এর আগে দিল্লির বিমানবন্দরে একটি উড়োজাহাজ অবতরণের পরপরই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এবং দলীয় নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে উড়োজাহাজের ভেতর থেকেই আটক করা হয়। এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে এ পর্যন্ত প্রায় দেড় হাজার মানুষকে আটক করা হয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.