লন্ডনে শুরু হলো বৈশ্বিক হালাল ফোরাম
বিশ্বজুড়ে হালাল অর্থনীতির ক্রমবর্ধমান বাণিজ্যিক সম্ভাবনা ও বিভিন্ন খাত তুলে ধরতে যুক্তরাজ্যের লন্ডনে শুরু হয়েছে ‘লন্ডন হালাল ফোরাম’। শনিবার বিশ্বের বিভিন্ন খাতের উদ্যোক্তা, বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও শিল্পনেতাদের অংশগ্রহণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামিক চেম্বার অব কমার্স অ্যান্ড ডেভেলপমেন্ট এবং হালাল প্রডাক্টস ডেভেলপমেন্ট কোম্পানির (এইচপিডিসি) যৌথ উদ্যোগ ‘হালাল৩৬০’ ফোরামটির আয়োজন করে। এতে বৈশ্বিক যোগাযোগ সহযোগী হিসেবে দায়িত্ব পালন করছে বার্তা সংস্থা আনাদোলু। ‘মানবতার জন্য হালাল তাইয়্যিব’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই সম্মেলনে কেবল সনদ প্রদান ও খাদ্যপণ্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিনিয়োগ, পর্যটন, প্রযুক্তি, সরবরাহ চেইন, ব্র্যান্ডিং ও আন্তর্জাতিক বাণিজ্যে হালাল অর্থনীতির বিস্তারের বিষয়টি পর্যালোচনা করা হয়।
উদ্বোধনী বক্তব্যে ইসলামিক চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচারের মহাসচিব হাসান খালাউয়ি বলেন, সৃজনশীলতা ও আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে হালাল শিল্পের বিকাশের জন্য লন্ডন একটি আদর্শ পরিবেশ তৈরি করেছে।
তিনি বলেন, ‘আমাদের সৃজনশীলতা ও যোগাযোগ প্রয়োজন এবং এটি আমরা এখানে লন্ডনে সহজেই গড়ে তুলতে ও পেতে পারি।’
তিনি জোর দিয়ে বলেন, হালাল অর্থনীতি খাদ্যের প্রথাগত গণ্ডি পেরিয়ে গণমাধ্যম, প্রযুক্তি ও ইসলামিক শিল্পসহ মুসলিম জীবনযাত্রার বিস্তৃত খাতে ছড়িয়ে পড়ছে।
প্রথম আয়োজনের মাত্র ১১ মাস পর অনুষ্ঠিত এই দ্বিতীয় ফোরামে আয়োজকরা হালাল জীবনযাত্রা, হালাল প্রযুক্তি ও ইসলামিক শিল্প—এই তিনটি ধারণাকে তুলে ধরেন।
হাসান খালাউয়ি জানান, এসব উদ্যোগ লন্ডনের বাইরে বৈশ্বিক বাজারে ছড়িয়ে দেওয়াই তাদের লক্ষ্য। এ লক্ষ্যে প্যারিসে একটি হালাল সংবর্ধনা এবং ব্যাংককে আসন্ন আসিয়ানের হালাল ফোরামের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।
শিল্পের প্রসারে আন্তর্জাতিক অংশীদারিত্বের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘পরবর্তী কাজ হলো এটিকে এখান থেকে বিশ্বের বাকি অংশে ছড়িয়ে দেওয়া।’
বিশ্বজুড়ে এই উদ্যোগ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সবখানে সৃজনশীল হালাল ধারণা তৈরিতে সহায়তার জন্য তিনি ফোরামের অংশীদার ও পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, ২০৫০ সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যা ২৫ থেকে ৩০ শতাংশে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। তাই ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে জীবনের সব খাতকে অন্তর্ভুক্ত করার গুরুত্ব বোঝা অত্যন্ত জরুরি।
অন্যদিকে এইচপিডিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহাদ বিন সুলেমান আলনুহাইত বলেন, হালাল এখন শুধু একটি ধর্মীয় বাধ্যবাধকতার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি গুণগত মান, নিরাপত্তা ও আস্থার একটি বৈশ্বিক মানদণ্ড হয়ে উঠেছে।
তিনি জানান, ভিশন ২০৩০ অর্থনৈতিক বহুমুখীকরণ কৌশলের আওতায় সৌদি আরব বিশ্বের অন্যতম শীর্ষ হালাল আমদানিকারক দেশ থেকে উৎপাদক ও রপ্তানিকারকে রূপান্তরিত হওয়ার চেষ্টা করছে।
বিনিয়োগ, শিল্প উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই রূপান্তরে সহায়তায় এইচপিডিসি’র ভূমিকার কথা তুলে ধরেন আলনুহাইত। তিনি যোগ করেন, প্রথম তিন বছরে প্রতিষ্ঠানটি ছয়টির বেশি বিনিয়োগ সম্পন্ন করেছে, ছয়টি কারখানাকে সক্ষম করে তুলেছে এবং তিনটি আন্তর্জাতিক কোম্পানির প্রধান কার্যালয় সৌদি আরবে স্থানান্তর করতে সহায়তা করেছে।
তিনি ব্যাখ্যা করেন, প্রতিষ্ঠানটি ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন) সদস্যভুক্ত দেশগুলোতে হালাল কৌশলের উন্নয়নে ৭৫টি উপদেষ্টা প্রকল্প ও ১০টি আন্তর্জাতিক সরকারি প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি ৩ হাজারের বেশি প্রত্যক্ষ ও ৫ হাজারের বেশি পরোক্ষ কর্মসংস্থান তৈরিতে সহায়তা করেছে।
আলনুহাইত বলেন, লন্ডন হালাল ফোরাম বাজার, উৎপাদক ও ভোক্তাদের সংযুক্ত করতে, হালালের ভ্যালু চেইন শক্তিশালী করতে এবং নতুন ব্যবসায়িক সুযোগ তৈরিতে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
ইউরোপ ও যুক্তরাজ্যের বাজারকে বৈশ্বিক সুযোগের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে ফোরামের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ‘এটি একটি সেতুবন্ধন।’
উদ্বোধনী বক্তব্যের পর পৃষ্ঠপোষকদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। আনাদোলুর পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন সংস্থাটির প্রশাসনিক ও আর্থিক বিষয়ক উপ-মহাপরিচালক ওগুজ এনিস পেরু।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.