নিয়মিত শারীরিক ব্যায়াম ক্যানসারের ঝুঁকি কমানোর পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের বেঁচে থাকার সম্ভাবনা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে। তবে ক্যানসার প্রতিরোধ ও নিরাময়ে শারীরিক পরিশ্রমের ইতিবাচক প্রভাব থাকলেও এটি কোনোভাবেই প্রচলিত চিকিৎসার সরাসরি বিকল্প নয়। গবেষকদের মতে, ক্যানসার চিকিৎসায় ব্যায়াম গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করলেও সব ক্ষেত্রে একে একমাত্র সমাধান হিসেবে দেখার বৈজ্ঞানিক ভিত্তি এখনো তৈরি হয়নি।

ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসায় ব্যায়াম কতটা কার্যকর?
ছবি - সংগৃহীত

ক্যানসারের ক্ষেত্রে সবার জন্য একই ধরনের ব্যায়াম কার্যকর নাও হতে পারে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। এই কারণে রোগীর শারীরিক সক্ষমতা, ক্যানসারের ধরন এবং চিকিৎসার পর্যায় বিবেচনা করে সুনির্দিষ্ট শারীরিক অনুশীলনের রূপরেখা তৈরিতে ‘প্রিসিশন এক্সারসাইজ অনকোলজি’ বা ব্যক্তিগত বৈশিষ্ট্যভিত্তিক শরীরচর্চা পদ্ধতির ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এছাড়া রক্ত ও টিস্যুভিত্তিক বায়োমার্কার পরীক্ষার মাধ্যমে রোগীর জৈবিক পরিবর্তন পর্যালোচনা করে ব্যায়ামের উপযুক্ত মাত্রা নির্ধারণে বিজ্ঞানীরা কাজ করছেন।

গবেষক জোশুয়া ডব্লিউ. ব্লিস ও লি ডব্লিউ. জোনসের একটি যৌথ পর্যালোচনায় এসব তথ্য উঠে এসেছে। তাদের গবেষণায় ক্যানসার শনাক্ত হওয়ার আগে ও পরে শারীরিক চর্চার জৈবিক প্রভাব, বিভিন্ন ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল এবং প্রচলিত চিকিৎসার সঙ্গে ব্যায়ামের সম্পর্কের বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরা হয়। সেখানে দেখা যায়, ক্যানসার শনাক্তের পর নিয়মিত সক্রিয় থাকলে রোগনির্দিষ্ট মৃত্যুঝুঁকি এবং সামগ্রিক মৃত্যুর হার হ্রাস পায়।

পর্যালোচনায় তৃতীয় ধাপের দুটি বড় ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য গুরুত্ব পেয়েছে। এর মধ্যে কোলন ক্যানসারে আক্রান্ত রোগীদের ওপর পরিচালিত ‘চ্যালেঞ্জ’ ট্রায়ালে দেখা গেছে, অস্ত্রোপচার ও পরবর্তী চিকিৎসার পর নিয়মিত ব্যায়াম কর্মসূচিতে অংশ নেওয়া রোগীরা তুলনামূলক বেশি দিন সুস্থভাবে বেঁচে থাকতে পেরেছেন। তবে ডিম্বাশয়ের ক্যানসারে আক্রান্তদের নিয়ে পরিচালিত ‘ইকো’ ট্রায়ালে নিয়মিত ব্যায়ামের মাধ্যমে রোগমুক্ত অবস্থায় বেঁচে থাকার সময়ে তেমন ইতিবাচক অগ্রগতি দেখা যায়নি। অর্থাৎ ক্যানসারের ধরন ও চিকিৎসার পর্যায়ভেদে ব্যায়ামের ফল ভিন্ন হতে পারে।

এদিকে কেমোথেরাপি কিংবা ইমিউনোথেরাপির কার্যকারিতা ব্যায়ামের মাধ্যমে বাড়ে কি না, তা নিয়ে এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। ‘লীনার’ ট্রায়ালে টিউমারের রোগগত প্রতিক্রিয়ায় কিছু ইতিবাচক লক্ষণ দেখা গেলেও সেখানে পুষ্টিগত উপাদান যুক্ত থাকায় কেবল ব্যায়ামের কৃতিত্ব নিশ্চিত করা সম্ভব হয়নি। এছাড়া পর্যবেক্ষণমূলক গবেষণায় ব্যায়ামকারীদের ক্যানসার ঝুঁকি কম দেখা গেলেও ব্যক্তির খাদ্যাভ্যাস, ওজন ও জীবনযাপন সেই ফলাফলকে প্রভাবিত করতে পারে। সামগ্রিক দিক বিবেচনায় চিকিৎসকেরা মনে করছেন, ক্যানসারে আক্রান্তদের শারীরিক সক্ষমতা এবং চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেই ব্যায়ামের ধরন ও মাত্রা নির্ধারণ করা উচিত।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.