আপনি পড়ছেন

অধিকৃত পশ্চিম তীরে জলপাই সংগ্রহের সময় ফিলিস্তিনি কৃষকদের ওপর হামলা চালিয়ে সাতজনকে অপহরণ করেছে ইসরায়েলি দখলদাররা। পৃথক এসব বর্বর হামলায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। শনিবার ফিলিস্তিনি গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বিবরণে এই তথ্য তুলে ধরা হয়েছে।

পশ্চিম তীরে জলপাই তোলার সময় ৭ ফিলিস্তিনি অপহৃত
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কৃষকদের ওপর ইসরায়েলি দখলদার বাহিনীর আগ্রাসন

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বেতার মাধ্যম ‘ভয়েস অব প্যালেস্টাইন’ জানায়, পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় বেথলেহেম প্রদেশের নাহহালিন শহরের কাছে নিজেদের কৃষিজমি থেকে তিন কৃষককে অপহরণ করে নিয়ে যায় দখলদাররা। তবে অপহৃতদের বর্তমান অবস্থান সম্পর্কে ওই প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি।

একই সম্প্রচার মাধ্যমের তথ্য অনুযায়ী, পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় নাবলুস প্রদেশের বেইত ইমরিন শহরে জলপাই সংগ্রহের সময় আরও এক ফিলিস্তিনি কৃষককে অপহরণ করে ইসরায়েলি দখলদাররা। তাৎক্ষণিকভাবে তার ভাগ্যে কী ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

পৃথক আরেকটি ঘটনায় বেইতা শহরের দক্ষিণে জলপাই সংগ্রহের সময় ইসরায়েলি দখলদাররা তিন ফিলিস্তিনি কৃষকের ওপর হামলা চালায় বলে বার্তা সংস্থা আনাদোলুকে প্রত্যক্ষদর্শীরা জানান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আহত কৃষকদের চিকিৎসার জন্য স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

এছাড়া তুলকারমের উত্তরে কাফিন এলাকায় কৃষকদের ওপর হামলা চালিয়ে দখলদাররা তিন ফিলিস্তিনিকে অপহরণ করেছে বলে ভয়েস অব প্যালেস্টাইন জানালেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে মধ্য পশ্চিম তীরের মানবাধিকার সংস্থা আল-বায়দার জানায়, রামাল্লার উত্তর-পশ্চিমে অবস্থিত আবুদ গ্রামে কৃষকদের সংগৃহীত জলপাই দখলদাররা ছিনিয়ে নিয়ে গেছে এবং তাদের কৃষিজমিতে গবাদিপশু ছেড়ে দিয়েছে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, এ ধরনের বর্বরোচিত হামলা ‘নাগরিকদের জমি ও কৃষিজ ফসলের মারাত্মক ক্ষতি করছে এবং বিশেষ করে জলপাই সংগ্রহের চলমান মৌসুমে ফিলিস্তিনি পরিবারগুলোর জীবিকাকে চরম হুমকির মুখে ঠেলে দিচ্ছে।’

এর আগে শনিবার ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, রামাল্লা ও আল-বিরেহ প্রদেশের দেইর আবু মাশাল গ্রামে জলপাই সংগ্রহকারীদের ওপর ইসরায়েলি বাহিনী ও দখলদারদের যৌথ হামলার পর তাদের জরুরি দল ১০ জনকে চিকিৎসা সেবা দিয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, হামলার শিকার ব্যক্তিদের মধ্যে একজন তাজা বুলেটে, দুইজন রাবার বুলেটে এবং বাকি সাতজন সরাসরি শারীরিক নির্যাতনের শিকার হয়ে আহত হয়েছেন।

অন্যদিকে ফিলিস্তিনের ‘কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন’ জানায়, শনিবার দুপুর হওয়ার আগেই কৃষকদের ওপর ইসরায়েলি দখলদারদের অন্তত ১২টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে।

কমিশনের তথ্যানুসারে, এসব নৃশংস ঘটনার মধ্যে রয়েছে শারীরিক আক্রমণ, কৃষকদের আটক, মারধর, পিপার স্প্রে নিক্ষেপ, মালামাল চুরি, বসতবাড়িতে হামলা, সীমানা প্রাচীর ভেঙে ফেলা এবং চলাচলের রাস্তা অবরোধ। একই সঙ্গে কৃষকদের তাদের নিজেদের ফসলি জমি থেকে জোরপূর্বক তাড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে কমিশন উল্লেখ করেছে।

ফিলিস্তিনিদের বিবরণ অনুযায়ী, অক্টোবরের শুরুর দিকে জলপাই সংগ্রহের মৌসুম শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনি কৃষকদের ওপর ইসরায়েলি বাহিনী ও দখলদারদের এমন তাণ্ডব আশঙ্কাজনকভাবে বেড়েছে। এসব নিপীড়নের মধ্যে শারীরিক লাঞ্ছনা, ফসলি জমিতে প্রবেশে বাধা, ফসল লুট এবং গাছ উপড়ে ফেলে ধ্বংস করে দেওয়ার মতো অপরাধ অন্তর্ভুক্ত রয়েছে।

কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন জানায়, ২০২৬ সালের প্রথমার্ধেই অধিকৃত পশ্চিম তীরজুড়ে ৪৫ হাজারেরও বেশি গাছ কেটে ফেলা বা ধ্বংস করা হয়েছে, যার মধ্যে ২৬ হাজারেরও বেশি জলপাই গাছ ছিল।

ফিলিস্তিনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরের ১৯৪টি অবৈধ বসতি এবং ৪০০টি আউটপোস্টে বর্তমানে প্রায় সাড়ে সাত লাখ ইসরায়েলি দখলদার বসবাস করছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.