আপনি পড়ছেন

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সরকারের বিভিন্ন নীতি ও সংস্কার কর্মসূচির বিরুদ্ধে রাজধানী বার্লিনে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের কেন্দ্রস্থলে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে প্রায় ২ হাজার ৬০০ মানুষ অংশ নেন।

বার্লিনে মের্ৎসের নীতির বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ
বার্লিনে জার্মান সরকারের নীতির বিরুদ্ধে বিক্ষোভকারীদের পদযাত্রা

জার্মানির সরকারি সম্প্রচারমাধ্যম আরবিবির বরাতে জানা যায়, ‘প্রজেক্ট এম১মিলিয়ন’ নামের একটি সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভের ডাক দেওয়া হয়। আয়োজকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ফেডারেল সরকারের পদত্যাগ, সুইজারল্যান্ডের আদলে প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা চালু, স্বাস্থ্যসেবা খাতের সংস্কার স্থগিত, সরকারি সম্প্রচার কর ও কার্বন কর বাতিল এবং জার্মানির জ্বালানি নিরাপত্তার সার্বিক দিক বাস্তবসম্মতভাবে বিশ্লেষণ করা।

বিক্ষোভকারীদের প্রদর্শিত বিভিন্ন ব্যানারে কঠোর অভিবাসন নীতি কার্যকর করা এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের আহ্বান জানানো হয়। এছাড়া কর্মসূচিতে অংশগ্রহণকারী অনেককেই জার্মানির জাতীয় পতাকা ও শান্তির পতাকা ওড়াতে দেখা যায়।

বিক্ষোভের সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসকে ইঙ্গিত করে তারা স্লোগান তোলেন, ‘মের্ৎসকে বিদায় নিতে হবে।’ একই সঙ্গে তারা স্লোগান দেন, ‘আমরাই জনগণ।’

অংশগ্রহণকারীদের প্ল্যাকার্ডে নানা ধরনের বার্তা লেখা ছিল। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল—‘পদত্যাগ: মের্ৎসের জন্য ছোট এক পদক্ষেপ, জার্মানির জন্য বিশাল অগ্রগতি’, ‘মের্ৎস ইউক্রেনের চ্যান্সেলর এবং এমন এক চ্যান্সেলর যিনি নিজের দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন’, ‘পুনরায় সমরাস্ত্র তৈরি এবং অস্ত্র সরবরাহ বন্ধ করো’, ‘যাদের কোনো জ্ঞান নেই তারা আমাদের শাসন করতে চায়; সে কারণেই আমরা প্রতিবাদ করছি’, ‘রাশিয়ার সঙ্গে শান্তি চাই’, ‘সরকার সিদ্ধান্ত নেয়, আর দুর্ভোগ পোহাতে হয় আমাদের’ এবং ‘এই সরকার জার্মানির জন্য একটি লজ্জা।’

মিছিলের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে শত শত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। তবে সেখানে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার প্রকাশিত একটি জরিপের ফলাফল অনুযায়ী, অধিকাংশ জার্মান নাগরিক মনে করছেন মের্ৎসের সংস্কার কার্যক্রম ভুল পথে পরিচালিত হচ্ছে। এর ফলে এই রক্ষণশীল নেতার ব্যক্তিগত জনপ্রিয়তায় রেকর্ড ধস নেমেছে।

জার্মান সরকারি সম্প্রচারমাধ্যম জেডডিএফের পরিচালিত জরিপে দেখা গেছে, উত্তরদাতাদের ৫৯ শতাংশ মনে করেন পেনশন, স্বাস্থ্যসেবা ও দীর্ঘমেয়াদি সেবা খাতে জোট সরকারের গৃহীত ও পরিকল্পিত পরিবর্তনগুলো ‘ভুল পথে’ যাচ্ছে। অন্যদিকে মাত্র ৩০ শতাংশ মানুষ মনে করেন সরকারের এসব উদ্যোগ সঠিক পথে রয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.