আপনি পড়ছেন

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পর নিরাপত্তা ঝুঁকি ও সম্ভাব্য ভ্রমণ বিপর্যয়ের আশঙ্কায় নিজেদের নাগরিকদের বিমানবন্দরটি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। শনিবার রিয়াদে অবস্থিত দেশ দুটির দূতাবাস পৃথক বিবৃতিতে এই সতর্কবার্তা জারি করে।

রিয়াদ বিমানবন্দর এড়াতে মার্কিন ও ব্রিটিশ সতর্কতা
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর

এক বিবৃতিতে মার্কিন দূতাবাস বলে, ‘১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার বিষয়ে মার্কিন মিশন অবগত রয়েছে এবং আমরা সকল মার্কিন নাগরিককে এই বিমানবন্দর ও এর আশেপাশের এলাকা এড়িয়ে চলার জোরালো পরামর্শ দিচ্ছি।’

সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং অন্যান্য ভ্রমণ জটিলতার বিষয়ে সতর্ক করেছে দূতাবাসটি। একই সঙ্গে মার্কিন নাগরিকদের সরাসরি সংশ্লিষ্ট এয়ারলাইন্স ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সৌদি আরবে অবস্থানরত মার্কিন সরকারি কর্মকর্তা ও কর্মীদের ওই বিমানবন্দর ব্যবহারের জন্য বিশেষ অনুমোদনের প্রয়োজন হবে বলেও জানানো হয়।

এদিকে, বিমানবন্দরে একটি গুরুতর ঘটনার কথা উল্লেখ করে প্রায় একই ধরনের সতর্কতা জারি করেছে রিয়াদে অবস্থিত ব্রিটিশ দূতাবাস। মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দূতাবাসটি বলে, ‘২০২৬ সালের ১০ অক্টোবর স্থানীয় সময় আনুমানিক বিকেল ৩টায় কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি গুরুতর ঘটনার প্রেক্ষিতে, বিমানবন্দরটি পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত ব্রিটিশ নাগরিকদের এটি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে এবং সৌদি কর্তৃপক্ষের নির্দেশনাগুলো সতর্কভাবে মেনে চলার অনুরোধ করা হচ্ছে।’

সৌদি আরবে নিয়োজিত মার্কিন সরকারি কর্মীদের জন্য বিদ্যমান ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়টিও পুনর্ব্যক্ত করেছে মার্কিন দূতাবাস। নিরাপত্তা ঝুঁকির কারণে কর্মীদের ইয়েমেন সীমান্তের ২০ মাইল বা ৩২ কিলোমিটার এলাকার মধ্যে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি জিজান, আসির ও নাজরান প্রদেশ এবং কাতিফ, ইয়ানবু ও তায়েফ শহরে ভ্রমণের ক্ষেত্রেও কর্মীদের বিশেষ অনুমোদনের প্রয়োজন হবে।

শুক্রবার সৌদি কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন স্থাপনা এবং সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ লক্ষ্য করে চালানো দুটি হামলায় তাদের তিন নাগরিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনের তথ্য অনুযায়ী, পরবর্তীতে বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে এবং বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তবে সাম্প্রতিক দিনগুলোতে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ সৌদি আরবের বেশ কয়েকটি বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.