আপনি পড়ছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বর্তমানে চরম অস্থিরতায় ভুগছেন এবং সুবিবেচনাপ্রসূত কোনো পদক্ষেপ নেওয়ার সক্ষমতা তার নেই বলে মন্তব্য করেছে ক্রেমলিন। মস্কোর দাবি, জেলেনস্কির যদি যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকত, তবে তিনি রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসার সদিচ্ছা দেখাতেন। রবিবার গণমাধ্যম ভেস্টিকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই মন্তব্য করেন।

ক্রেমলিন: সুবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা নেই জেলেনস্কির
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ

দিমিত্রি পেসকভ বলেন, ‘স্বাভাবিকভাবেই, চরম অস্থিরতার মধ্যে থাকায় জেলেনস্কি বর্তমানে কোনো সুবিবেচনাপ্রসূত পদক্ষেপ নিতে পারছেন না। যদি তার এমন সক্ষমতা থাকত, তবে তিনি শান্তি আলোচনার প্রতি আগ্রহ দেখাতেন।’

ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, দূরপাল্লার অস্ত্র এবং স্টারলিংক অবকাঠামো ব্যবহারের সুযোগসহ তার সব প্রভাবশালীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ চাইছেন বলে অভিযোগ করেন পেসকভ।

রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসী মনোভাব কার্যকর হতে পারে—জেলেনস্কির এমন বিশ্বাসের কড়া সমালোচনা করেন ক্রেমলিনের মুখপাত্র। তিনি বলেন, ‘ইউক্রেনের জন্য এটি একটি মর্মান্তিক ভুল। রাশিয়ার সঙ্গে এমন আচরণ করা যায় না। যারা রাশিয়ার সঙ্গে এমন আচরণ করে, তাদের চড়া মূল্য দিতে হয়। বর্তমানে ইউক্রেন সেই মূল্যই দিচ্ছে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালাপের দুই দিন পর পেসকভের এই বক্তব্য সামনে এলো। ওই ফোনালাপে তারা যুক্তরাষ্ট্র এবং বিশ্ববাজারে ডিজেল সরবরাহের বিষয়ে আলোচনা করেছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র এবং বিশ্ববাজারে তাৎক্ষণিকভাবে ৩ লাখ টনের বেশি ডিজেল জ্বালানি সরবরাহ করতে সম্মত হয়েছে রাশিয়া। তিনি আরও জানান, নভেম্বর মাসে আরও ৫ লাখ টন সরবরাহ করা হবে এবং তার পরপরই দেওয়া হবে আরও ১০ লাখ টন ডিজেল।

ট্রাম্প আরও উল্লেখ করেন, রাশিয়ার ডিজেল শোধনাগারগুলোর পরিস্থিতির ওপর ভিত্তি করে অল্প সময়ের মধ্যেই আরও ৩০ লাখ টন ডিজেল সরবরাহ করা হবে। পুতিন বলেন, যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে রাশিয়ার ডিজেল সরবরাহ বিশ্ব অর্থনীতির জন্য সুফল বয়ে আনবে।

এদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার এই ডিজেল চুক্তির তীব্র সমালোচনা করেছেন জেলেনস্কি। তিনি সতর্ক করে বলেন, জ্বালানি রপ্তানি থেকে মস্কো যে বাড়তি শতকোটি ডলার আয় করবে, তা দিয়ে নতুন অস্ত্র তৈরি, শাহেদ ড্রোনের আধুনিকায়ন, ক্ষেপণাস্ত্র উৎপাদন এবং বিদেশি যোদ্ধাদের ভাড়া করা হবে। রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতা খর্ব করতে তিনি ইউক্রেনের মিত্রদের প্রতি জোর আহ্বান জানান।

শনিবার ট্রাম্প ইউক্রেনকে একজন নতুন প্রেসিডেন্ট বেছে নেওয়ার আহ্বান জানান। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছাতে বারবার ব্যর্থ হওয়ার দায়ে তিনি জেলেনস্কিকে অভিযুক্ত করেন।

ট্রাম্প বলেন, ‘আমি তাদের নতুন একজন নেতা বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছি যিনি একটি চুক্তিতে পৌঁছাতে পারবেন। কারণ জেলেনস্কি বহু চুক্তি করতে পারতেন, কিন্তু কোনো এক কারণে তিনি তা কখনোই করেননি।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.