আপনি পড়ছেন

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের চালানো হামলাকে একটি ‘ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই নৃশংস হামলার পর দেশটির প্রতি গভীর সংহতি প্রকাশ করেছে সংস্থাটি। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস।

ইইউ: রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা ‘ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস

এক্সে দেওয়া বার্তায় কাজা কালাস লেখেন, ‘রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের এই হামলা একটি ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড। বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামোর ওপর নির্বিচার হামলার কোনো যৌক্তিকতা থাকতে পারে না।’ একই সঙ্গে তিনি সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন এবং নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি আরও উল্লেখ করেন, এই অঞ্চলে চলমান ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে সোমবার আলোচনা করবেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা। সমুদ্র নিরাপত্তা ও প্রতিরক্ষার বিষয়ে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘লোহিত সাগরে ইউরোপীয় ইউনিয়নের নৌ-অভিযান আস্পাইডস এবং সৌদি নেতৃত্বাধীন বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের মধ্যে বর্ধিত সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিমানবন্দরটিতে চালানো এই বর্বরোচিত হামলায় চারজন সৌদি ও দুজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, মিশর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক প্রাণ হারিয়েছেন।

হামলায় আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, হামলার পরপরই ক্ষয়ক্ষতি নিরূপণ ও স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়।

বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখার কারণে ফ্লাইট চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে এবং যাত্রীদের বিমানবন্দরে আসার আগে নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। বিমানবন্দর সাময়িক বন্ধ থাকার কারণে কুয়েত এয়ারওয়েজ শনিবার রিয়াদে যাওয়া এবং সেখান থেকে ফিরে আসার নির্ধারিত ফ্লাইটগুলো বাতিল করে। সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হুতিদের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় সৃষ্ট তীব্র উত্তেজনার মধ্যেই এই হামলা চালানো হলো।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.