রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলার নিন্দা মালয়েশিয়ার
সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের হামলায় অন্তত ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। রোববার মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ ঘটনার নিন্দা প্রকাশ করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনার ওপর হামলার কোনো যুক্তি থাকতে পারে না।’
আনোয়ার ইব্রাহিম উল্লেখ করেন, নির্দোষ মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলা কেবল এই সংঘাতের মাধ্যমে তৈরি হওয়া দুর্ভোগকেই আরও গভীর করতে পারে এবং সংঘাতকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যা এর আওতার বাইরে থাকা উচিত।
তিনি আরও জানান, এই সংকটাপন্ন মুহূর্তে মালয়েশিয়া সৌদি আরব এবং সে দেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে। সংঘাত আরও ছড়িয়ে পড়ার আগেই কূটনীতি ও বিচক্ষণতার জয় হবে—কুয়ালালামপুর এই আশার প্রতি অবিচল রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্সও বিমানবন্দরসহ সৌদি আরবজুড়ে সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি সৌদি আরব ও দেশটির সরকারের প্রতি সংহতি প্রকাশ করেন। বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামোর ওপর হওয়া এই হামলাকে তিনি ‘সম্পূর্ণ শোচনীয়’ বলে অভিহিত করেন।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শনিবার বিমানবন্দরে চালানো ওই হামলায় চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, মিশর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক নিহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বিমান চলাচল কর্তৃপক্ষ এর আগে জানায়, হামলার পরপরই সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়। সে সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেন এবং বিমানবন্দর স্থাপনার নিরাপত্তা যাচাই করেন।
কার্যক্রম স্থগিত থাকায় ফ্লাইট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। বিমানবন্দর বন্ধ থাকার কারণ দেখিয়ে কুয়েত এয়ারওয়েজও শনিবার রিয়াদে তাদের আসা ও যাওয়ার সব ফ্লাইট বাতিল করে।
সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় অঞ্চলজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.