হাসান মাহমুদের হ্যাটট্রিক, বড় লিডের পথে বাংলাদেশ
আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে চালকের আসনে বসেছে বাংলাদেশ। পেসারদের দাপটের পর মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীল ব্যাটিংয়ে তৃতীয় দিনের চা-বিরতি পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১২৪ রান তুলেছে টাইগাররা। প্রথম ইনিংসের সুবিধাসহ বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২৩০ রানে।

চতুর্থ উইকেটে এখন পর্যন্ত ৭১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন মুশফিক ও শান্ত। আক্রমণাত্মক মেজাজে থাকা মুশফিক ৭০ বলে সাতটি চারের সাহায্যে ৪৮ রানে অপরাজিত আছেন। অন্যপ্রান্তে শান্ত স্বভাবসুলভ আক্রমণাত্মক ধারার বাইরে গিয়ে পুরোপুরি সতর্ক ব্যাটিং করছেন। কোনো বাউন্ডারি ছাড়াই ৭৩ বলে ২৩ রান নিয়ে ক্রিজে অপরাজিত আছেন তিনি।
মধ্যাহ্নবিরতির কিছুক্ষণ পরেই বাংলাদেশ তাদের তৃতীয় উইকেটটি হারায়। দীর্ঘ স্পেল করা ইয়ামিন আহমদজাইয়ের বলে দ্বিতীয় স্লিপে শহীদুল্লাহর হাতে ক্যাচ দেন তানজিদ হাসান। অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে খেলার সজাগ চেষ্টা সত্ত্বেও আউট হয়ে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকেন তানজিদ। সাজঘরে ফেরার আগে ৩৮ বলে ছয়টি চারে ৩১ রান করেন তিনি। এটি ছিল আহমদজাইয়ের দ্বিতীয় শিকার।
প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ায় তানজিদের বিদায়ের পর সবার দৃষ্টি ছিল মুশফিকের দিকে। ক্রিজে আসার তিন ওভার পর দারুণ এক চারে রানের খাতা খোলেন তিনি। পরের ওভারে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে আরেকটি চারে ছন্দ খুঁজে নেন এই অভিজ্ঞ ব্যাটার।
এরপর নিয়মিত বিরতিতে বাউন্ডারি আদায় করতে থাকেন মুশফিক। বাঁহাতি স্পিনার জিয়া-উর-রেহমানকে কাটে চার মারার পর পেসার ইসমত আলমের বলে সোজা ব্যাটে খেলেন দর্শনীয় এক স্ট্রেট ড্রাইভ। পরে কাইস আহমেদকে মিডউইকেট দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে ২৮তম ওভারে বাংলাদেশের লিড ২০০ পার করেন তিনি। এরপর জিয়ার বলে লেট কাট করে আরেকটি চার এবং কাইসকে পুল শটে হাঁকান নিজের সপ্তম চার।
দিনের প্রথম সেশনে জোড়া আঘাত হেনেছিল আফগানিস্তান। মোহাম্মদ সেলিমের বলে ডিপ স্কয়ার-লেগ বাউন্ডারিতে ক্যাচ দেন সাদমান ইসলাম। প্রথম ইনিংসেও একই বোলারের বলে একইভাবে আউট হয়েছিলেন এই ওপেনার। এরপর আহমদজাইয়ের বলে প্রথম স্লিপে মুমিনুল হকের ক্যাচ পড়ার মধ্য দিয়ে মধ্যাহ্নবিরতিতে যায় দল। সে সময় বাংলাদেশের লিড ছিল ১৫০ রানের।
এর আগে দিনের শুরুতে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন পেসাররা। আলম, কাইস ও জিয়াকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক ও ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেন পেসার হাসান মাহমুদ। এই দুর্দান্ত কীর্তির পথেই টেস্টে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।
হাসান ও এবাদত হোসেন মিলে আফগানিস্তানের শেষ নয়টি উইকেট ভাগ করে নেন। ৫৬ রানে চার উইকেট নেন এবাদত। সকালে উইকেটকিপার ব্যাটার ইকরাম আলিখিলকে ফিরিয়ে আফগানদের ব্যাটিং ধসের সূচনা করেন তিনি। এতে ভাঙে রহমত শাহর সঙ্গে আলিখিলের ৮০ রানের পঞ্চম উইকেট জুটি। এরপর অন্য প্রান্ত থেকে দ্রুত উইকেট তুলে নেন হাসান।
দ্বিতীয় দিনের বিকেলে ১৩৯ রানে চার উইকেট হারানোর পর রহমত ও আলিখিলের অবিচ্ছিন্ন জুটিতে লিডের স্বপ্ন নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছিল আফগানিস্তান। আলিখিলের বিদায়ের পর রহমত নিজের সেঞ্চুরি পূর্ণ করেন। তবে অন্য প্রান্তে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল দেখতে হয়েছে তাকে। আফগানদের ইনিংসে শেষ পেরেকটি ঠুকে দেন হাসান মাহমুদ। অলোক কাপালী (২০০৩) এবং সোহাগ গাজীর (২০১৩) পর তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিকের ইতিহাস গড়েন তিনি। আফগানিস্তানের ইনিংস ২৪০ রানে থামলে বাংলাদেশ প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পেয়েছিল।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.