আপনি পড়ছেন

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার ঘটনা ঘটেছে। রবিবার বিমানবন্দরের একটি টার্মিনাল লক্ষ্য করে অজ্ঞাত একটি বস্তু নিক্ষেপ করা হলে সেখানে আগুন ধরে যায় বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনের জোট। খবর রয়টার্স, বিবিসি।

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা, টার্মিনালে আগুন
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর

জোটের তথ্য অনুযায়ী, বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে বস্তুটি নিক্ষেপ করা হয়েছিল। তবে হামলার ধরন ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

এদিকে, বিমানবন্দরের আশপাশে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এ ঘটনায় বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

রবিবারের হামলার কয়েক ঘণ্টা আগেই সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার না করতে বিভিন্ন বিমান সংস্থা ও যাত্রীদের সতর্ক করেছিল ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা।

এর আগে শনিবার কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হামলার পর থেকে বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ রয়েছে।

ইয়েমেনে হুতি বিদ্রোহী ও দেশটির সরকারি বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে সৌদি আরবের বিমানবন্দরকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হুতিরা বিমান সংস্থা, বিমান চলাচল-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও যাত্রীদের সৌদি আরবের বিমানবন্দর এবং আকাশসীমা ব্যবহার না করার আহ্বান জানায়। তাদের দাবি, এসব স্থাপনায় হামলার ঝুঁকি রয়েছে এবং এগুলো তাদের সামরিক অভিযানের লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। তবে বিবৃতিতে মক্কা ও মদিনার বিমানবন্দরকে এই সতর্কতার আওতার বাইরে রাখা হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে সর্বশেষ হামলার ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.