আপনি পড়ছেন

ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলায় দুই ভারতীয় নাগরিক নিখোঁজ হয়েছেন। জাহাজে থাকা অন্য নয়জন নাবিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। রবিবার ভারতের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন।

ওমান উপকূলে ট্যাংকারে ড্রোন হামলা, দুই ভারতীয় নিখোঁজ
ওমান উপকূলের জলসীমায় অবস্থানরত বিভিন্ন জাহাজ

মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতের নৌপরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল লিখেছেন, ‘১১ অক্টোবর সোহর নোঙরে থাকা অবস্থায় ১১ জন ভারতীয় নাবিককে বহনকারী ট্যাংকার এমটি পেট্রো ডলফিন ড্রোন হামলার শিকার হয়। আমাদের নয়জন ভারতীয় ক্রু সদস্যকে সফলভাবে উদ্ধার করা হয়েছে এবং তারা নিরাপদ রয়েছেন, তবে দুজন ভারতীয় নাগরিক বর্তমানে নিখোঁজ রয়েছেন।’

সোনোয়াল জানান, স্থানীয় কোস্ট গার্ড নিখোঁজদের সন্ধানে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ‘চলমান উদ্ধার প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন জানাতে এবং আমাদের নিখোঁজ কর্মীদের নিরাপদে খুঁজে পেতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নিশ্চিত করতে আমরা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক সমন্বয় করছি।’

২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালানোর পর থেকেই মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এর জবাবে তেহরানও অঞ্চলজুড়ে ইসরায়েলি লক্ষ্যবস্তু এবং মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা শুরু করে। এই সংঘাতের ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে ইরান। এর মধ্যে রয়েছে সংঘাত বন্ধ করা, নিষেধাজ্ঞা প্রত্যাহার, তাদের আটকে রাখা সম্পদ অবমুক্ত করা এবং ওয়াশিংটনের পক্ষ থেকে পূর্বপ্রতিশ্রুতি বাস্তবায়ন করা।

ফেব্রুয়ারিতে এই সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ১৬ জন ভারতীয় নাবিক নিহত হয়েছেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.