সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলের সাগর লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সোমবার (১২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। খবর আল জাজিরার

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানায়, পিয়ংইয়ং এলাকা থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র ৯০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছে। তবে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে, তা জানায়নি দেশটির সামরিক বাহিনী।
জাপানের উপকূলরক্ষী বাহিনী সোমবার জানায়, উত্তর কোরিয়া দুটি অজ্ঞাত বস্তু নিক্ষেপ করেছে। এগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে। বস্তু দুটি ইতিমধ্যে সাগরে পড়ে গেছে বলে মনে করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, উত্তর কোরিয়ার বারবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে পিয়ংইয়ংয়ের প্রতি আহ্বান জানিয়েছে সিউল।
দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই সোমবারের এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটল। উভয় দেশই সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের অস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের মুখপাত্র জাং দো-ইয়ং বলেছেন, দক্ষিণ কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের জবাবে শক্তি প্রদর্শনের অংশ হিসেবে উত্তর কোরিয়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে মনে হচ্ছে।
গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং দেশের প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন। দেশটির কোনো প্রেসিডেন্টের এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা সরাসরি তদারকির ঘটনা বিরল।
লি জে মিয়ংয়ের কার্যালয় জানায়, পূর্ণাঙ্গভাবে তৈরি হলে এই হাইপারসনিক অস্ত্র দক্ষিণ কোরিয়ার জন্য কোরীয় উপদ্বীপের যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আকস্মিক হামলা চালানোর সক্ষমতা বাড়াবে।
এর আগে গত ৩ অক্টোবর দক্ষিণ কোরিয়া ও জাপানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দেওয়ার উপযোগী একটি মধ্যপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।
গত সপ্তাহে দুই কোরিয়ার মধ্যবর্তী অসামরিকীকৃত অঞ্চলে স্থলমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হওয়ার ঘটনায় উত্তর কোরিয়ার কাছে ক্ষমা চাওয়ার দাবি জানায় সিউল। দক্ষিণ কোরিয়া ও জাতিসংঘের যৌথ তদন্তে বলা হয়, প্রায় এক বছর আগে উত্তর কোরিয়ার সেনারা সেখানে দুটি স্থলমাইন পুঁতে রেখেছিল। তবে পিয়ংইয়ং এ অভিযোগ প্রত্যাখ্যান করে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে উসকানির অভিযোগ তোলে।
স্থলমাইন বিস্ফোরণের ঘটনার আগে দক্ষিণ কোরিয়া জানিয়েছিল, উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপের পথ তৈরি করতে তারা ‘প্রাথমিক সমন্বয়ের উদ্যোগ’ নিচ্ছে।
২০২৫ সালে ক্ষমতা গ্রহণের পর প্রথম ভাষণেই উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ পুনরায় শুরুর প্রতিশ্রুতি দিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তাঁর দেশের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সক্ষমতা তুলে ধরার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। একই সঙ্গে স্থগিত হয়ে থাকা কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুর জন্য যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছেন তিনি।
২০১৯ সালে কিম জং উন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আলোচনা আকস্মিকভাবে ভেঙে যায়। এরপর থেকে পিয়ংইয়ংয়ের প্রতি যুক্তরাষ্ট্রের ‘শত্রুতাপূর্ণ’ নীতি পরিত্যাগ এবং আলোচনার শর্ত হিসেবে উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাহারের জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়ে আসছে কিমের সরকার।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.