আপনি পড়ছেন

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ধারাবাহিক হামলায় বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। রাজধানী রিয়াদ ও দাম্মামের বিমানবন্দরসহ একাধিক স্থাপনায় এসব হামলার ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে রিয়াদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইন পাঠদান চালু করা হয়েছে এবং বেশ কয়েকটি বিদেশি সরকার তাদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সতর্কতা
সৌদি আরবের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে পার্ক করে রাখা বিমান

সরকারি বিবৃতির বরাতে আনাদোলুর এক পরিসংখ্যানে বলা হয়, ৫ থেকে ১১ অক্টোবরের মধ্যে পাঁচটি বিমানবন্দর লক্ষ্য করে মোট ১০টি হামলা চালানো হয়েছে। এসব হামলায় অন্তত ২০ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে পাঁচটি হামলা চালানো হয়। এরপর দাম্মামের বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি হামলা হয়েছে। এ ছাড়া আভা, জাজান ও নাজরান বিমানবন্দরে আরও তিনটি হামলার ঘটনা ঘটে।

সোমবার ভোরে সর্বশেষ হতাহতের তথ্য নিশ্চিত করা হয়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) জানায়, রবিবার বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় এক পাকিস্তানি বাসিন্দা নিহত এবং ১১ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, হামলায় বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে, যা এখনো নিরূপণ করা হচ্ছে। এর আগে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র টার্মিনাল ৪-এ আঘাত হানলে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

জোটটি আরও জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিমানবন্দরের কাছে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে।

পরবর্তীতে রবিবার জিএসিএ দাম্মামের বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার কথা জানায় এবং সেখানে ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণ ও নিরাপত্তা পরিদর্শন চলছে বলে উল্লেখ করে। তবে এই ঘটনায় হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তারা জানায়নি।

এর আগে শনিবার বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো এক হামলায় ১৩ জন নিহত এবং ৩০৯ জন আহত হন।

জিএসিএ শুরুতে ১২ জনের মৃত্যুর খবর জানিয়েছিল। নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, মিশর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক ছিলেন। পরবর্তীতে রবিবার রিয়াদে ভারতীয় দূতাবাস জানায়, হামলায় আহত এক ভারতীয় নাগরিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, যার ফলে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছায়।

কর্তৃপক্ষ জানায়, আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলায় বিমানবন্দরটির অবকাঠামোগত ক্ষতি হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোট এই হামলার জন্য ইয়েমেনের হুতি গোষ্ঠীকে দায়ী করেছে এবং কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে হুতিরা রবিবার এয়ারলাইন্স, যাত্রী ও বিমানবন্দর কর্মীদের প্রতি মক্কা ও মদিনা ছাড়া সৌদি আরবের অন্যান্য বিমানবন্দর ব্যবহার না করার জন্য তাদের হুমকি পুনর্ব্যক্ত করেছে।

শনিবারের হামলার পর ক্ষয়ক্ষতি নিরূপণ ও সুযোগ-সুবিধা পরিদর্শনের জন্য জিএসিএ বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পরবর্তী আপডেট দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানায়। রোববারের হামলার পরও নিরাপত্তা পরিদর্শন এবং ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ অব্যাহত থাকে।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থানরত যেসব নাগরিকের রিয়াদগামী ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে, তাদের সহায়তার জন্য সৌদি কূটনৈতিক মিশনগুলোর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

আঞ্চলিক পরিস্থিতির কারণে ইতিহাদ এয়ারওয়েজ ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত আবুধাবি এবং রিয়াদ, দাম্মাম ও জেদ্দার মধ্যকার নির্ধারিত ফ্লাইটগুলো বাতিল করেছে। তাদের সময়সূচিতে রবিবার পাঁচটি, সোমবার ১০টি এবং মঙ্গলবার সাতটি ফ্লাইট বাতিলের তালিকা প্রকাশ করা হয়, যা সৌদির তিনটি গন্তব্যকেই প্রভাবিত করেছে।

এয়ারলাইন্সটি আরও পরিবর্তনের বিষয়ে সতর্ক করেছে এবং যাত্রীদের তাদের ফ্লাইটের স্থিতি যাচাই করার আহ্বান জানিয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার কথা বলেছে।

নিরাপত্তা উদ্বেগ ও চলমান নিরাপত্তা মূল্যায়নের কথা উল্লেখ করে শ্রীলঙ্কান এয়ারলাইন্স ১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদে তাদের সব ফ্লাইট স্থগিত করেছে। শনিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বাণিজ্যিক পরিচালনার জন্য পরিবেশ উপযুক্ত বলে বিবেচিত হলেই ফ্লাইট পুনরায় চালু করা হবে।

অভিভাবকদের কাছে পাঠানো একটি ইমেলের বরাত দিয়ে গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, রবিবার (১১ অক্টোবর) থেকে শুরু হওয়া সপ্তাহের জন্য রিয়াদের স্কুলগুলো দূরশিক্ষণ কার্যক্রমে স্থানান্তরিত হয়েছে। সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইমেলে উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, পুরো সপ্তাহের জন্য রিয়াদের সব স্কুলে দূরশিক্ষণ কার্যক্রম চলবে। এক মাসেরও কম সময়ের মধ্যে রাজধানীতে এটি দ্বিতীয়বারের মতো দূরশিক্ষণে রূপান্তরের ঘটনা।

এদিকে সৌদি আরবে অবস্থানরত বা ভ্রমণের পরিকল্পনা করা নাগরিকদের জন্য বেশ কয়েকটি দেশের সরকার নিরাপত্তা সতর্কতা জারি বা হালনাগাদ করেছে।

যুক্তরাজ্য তাদের নাগরিকদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরটি নিরাপদ না হওয়া পর্যন্ত তা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে এবং সম্ভাব্য হামলা, ফ্লাইট বাতিল ও আকাশসীমা বন্ধের বিষয়ে সতর্ক করেছে।

অস্ট্রেলিয়াও রিয়াদ বিমানবন্দরে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে এবং নাগরিকদের সৌদি আরব ভ্রমণ পুনর্বিবেচনা করার, ফ্লাইটের বিষয়টি পুনঃনিশ্চিত করার এবং বিমানবন্দরে অবস্থানের সময়সীমা কমানোর আহ্বান জানিয়েছে।

ফ্রান্স সর্বোচ্চ সতর্কতার আহ্বান জানিয়ে রিয়াদে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে রিয়াদ বা জেদ্দা বিমানবন্দরে যাওয়ার আগে স্থানীয় নিরাপত্তা নির্দেশনা মেনে চলা এবং ফ্লাইটের স্থিতি যাচাই করার অনুরোধ জানিয়েছে।

যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের সৌদি আরব ভ্রমণ পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে। দেশটির সরকারি কর্মচারীদের রিয়াদ বিমানবন্দর ব্যবহারের জন্য বিশেষ অনুমোদনের প্রয়োজন হওয়ায় সাধারণ নাগরিকদেরও একই ধরনের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ) সৌদি আকাশসীমার নির্দিষ্ট অংশ এড়িয়ে চলতে এবং জেদ্দা ফ্লাইট ইনফরমেশন অঞ্চলের অন্যান্য অংশে সতর্কতা অবলম্বনের জন্য এয়ারলাইন্সগুলোকে পরামর্শ দিয়েছে। সংস্থাটি হামলা ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘটনায় বিমানের জন্য ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.