আপনি পড়ছেন

সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনীর সহায়তায় হরমুজ প্রণালীতে তেল পাচার অভিযানের নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধানের বিরুদ্ধে। ইরানের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এই অভিযোগ তুলেছেন। সপ্তাহের শেষে ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই এই দাবি করেন।

সেন্টকম প্রধানের বিরুদ্ধে তেল পাচারের অভিযোগ ইরানের
হরমুজ প্রণালীতে চলাচলরত তেলবাহী ট্যাংকার

রেজাই বলেন, এডমিরাল ব্র্যাড কুপার সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনীকে ব্যবহার করে এই অভিযান পরিচালনা করছিলেন, যেখানে পাঁচটি বা ছয়টি ছোট নৌকা বড় ট্যাংকারে তেল স্থানান্তর করছিল।

তিনি জানান, দুই থেকে তিন মাস ধরে প্রতি রাতে এ ধরনের অভিযানে জড়িত পাঁচ থেকে ছয়টি নৌযানে হামলা চালিয়ে আসছে ইরানি বাহিনী।

রেজাইয়ের এমন দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

হরমুজ প্রণালী উন্মুক্ত রয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছিলেন, তা-ও প্রত্যাখ্যান করেন রেজাই। কৌশলগত এই জলপথটি ইরানের নিয়ন্ত্রণেই রয়েছে বলে জোর দিয়ে তিনি বলেন, ‘সুতরাং এখন থেকে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনার ওপর আমাদের নিয়ন্ত্রণ বজায় থাকবে। এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এটি আমাদের ব্যবস্থাপনায় থাকবে। আমরা এই ইস্যুতে পিছপা হব না।’

তিনি জানান, এই প্রণালী দিয়ে সমুদ্রপথে যান চলাচল এখনও যুদ্ধপূর্ব সময়ের তুলনায় অনেক কম। একই সঙ্গে এই জলপথ দিয়ে তেল পরিবহনের জন্য ওয়াশিংটন এবং তাদের আঞ্চলিক মিত্ররা চোরাচালান নেটওয়ার্ক ব্যবহার করছে বলেও তিনি অভিযোগ করেন।

যুক্তরাষ্ট্র যদি ইরানে পুনরায় হামলা চালায়, তবে এই অঞ্চলে দেশটির সঙ্গে যুক্ত প্রযুক্তিগত অবকাঠামোগুলোতে তেহরান আঘাত হানতে পারে বলেও সতর্ক করেন রেজাই। তিনি বলেন, ‘আমরা এখনও এই সম্পদগুলোকে আমাদের লক্ষ্যবস্তুর তালিকায় অন্তর্ভুক্ত করিনি। তবে যুদ্ধ শুরু হলে এই কেবল, ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত স্থাপনা এবং আরও বহু সাইট ধ্বংস হয়ে যাবে।’

তিনি এ ধরনের অবকাঠামোর আর্থিক মূল্য দুই ট্রিলিয়ন ডলারেরও বেশি বলে উল্লেখ করেন।

পুনরায় সংঘাত শুরু হলে তেহরান অতিরিক্ত সামরিক সক্ষমতা মোতায়েন করতে পুরোপুরি প্রস্তুত রয়েছে বলেও জানান এই ইরানি কর্মকর্তা। তিনি বলেন, ‘যুদ্ধ যদি আবার শুরু হয়, তবে আমরা নতুন সক্ষমতা তুলে ধরতে আজ পুরোপুরি প্রস্তুত।’

২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরান পুরো অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে এর জবাব দেয় এবং কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। পরবর্তীতে ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ আরোপ করে।

পরবর্তীতে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতার বিষয়ে জুন মাসে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে কৌশলগত এই জলপথটির নিরাপত্তা সম্পর্কিত মতবিরোধের কারণে শেষ পর্যন্ত এর বাস্তবায়ন স্থগিত হয়ে যায়।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.