সৌদি ভ্রমণে বিভিন্ন দেশের সতর্কতা
বিমানবন্দরগুলোতে একের পর এক হুতি হামলার পর নাগরিকদের সৌদি আরব ভ্রমণের ওপর সতর্কতা জারি করেছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া ও নিউজিল্যান্ড নিজ দেশের নাগরিকদের উপসাগরীয় এই দেশটিতে ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া এবং জাপানের সতর্কবার্তার পর সোমবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও নতুন করে এ সংক্রান্ত ভ্রমণ সতর্কতা জারি করে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ জানিয়েছে, দেশটির নাগরিকদের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এড়িয়ে চলা উচিত এবং অন্যান্য সৌদি বিমানবন্দরে ভ্রমণের বিষয়টি ‘পুনর্বিবেচনা’ করা প্রয়োজন।
নিউজিল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় তাদের নাগরিকদের রিয়াদের মূল প্রবেশদ্বার বিমানবন্দরসহ নাজরান, জাজান ও আসির প্রদেশে যেকোনো কারণে ভ্রমণ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সামগ্রিকভাবে পুরো সৌদি আরবে সব ধরনের ‘অপ্রয়োজনীয়’ ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে তারা।
ইরান এবং তাদের মদদপুষ্ট হুতিদের হামলার হুমকির কথা উল্লেখ করে রোববার রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটির নাগরিকদের সৌদি আরব ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করার নির্দেশ দেয়।
এদিকে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা সৌদি আরবের যেকোনো অংশে অপ্রয়োজনীয় ভ্রমণের বিরুদ্ধে সতর্কতা জারি করেছে।
জরুরি বাণিজ্যিক প্রয়োজন ছাড়া সৌদি আরবে অবস্থানরত নাগরিকদের দেশটি ত্যাগ করার পরামর্শ দিয়েছে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে যারা দেশটিতে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের সফর বাতিলেরও আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস তাদের নাগরিকদের মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়া জেদ্দা, দাম্মামসহ বাকি সব বিমানবন্দরে জরুরি প্রয়োজন ব্যতীত ভ্রমণ এড়িয়ে চলতে বলেছে।
এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে পাঁচটি হামলার ঘটনার পর দেশগুলো এই পদক্ষেপ নিয়েছে।
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (জিএসিএ) তথ্য অনুযায়ী, রোববার কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নিক্ষিপ্ত বস্তুর আঘাতে একজন নিহত এবং ১১ জন আহত হন। এর আগে শনিবার একই বিমানবন্দরে হুতিদের এক হামলায় ১৩ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন। গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।
রোববারের হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার না করলেও এর আগে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে চালানো আগের চারটি হামলার দায় স্বীকার করেছে হুতিরা।
হামলার পর থেকে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যজুড়ে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটছে।
এই পরিস্থিতির কারণে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও ফ্লাইট পরিচালনা ব্যাহত হচ্ছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’-এর তথ্য অনুসারে, রোববার জেদ্দা বিমানবন্দরে ১৫০টিরও বেশি ফ্লাইট বাতিল এবং ৩৭৪টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।
সিঙ্গাপুরভিত্তিক স্বাধীন বিশ্লেষক ও পরামর্শক ব্রেন্ডন সোবি জানান, মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে বিমান চলাচলে এই হামলার প্রভাব কতটা সুদূরপ্রসারী হবে তা এখনই বলা যাচ্ছে না।
আল জাজিরাকে তিনি বলেন, ‘ইরান যুদ্ধের সময় সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইনে যে সংকট দেখা দিয়েছিল, বর্তমান সংকটের প্রভাবও নির্ভর করছে এটি কত দিন স্থায়ী হয় তার ওপর। বিশেষ করে রিয়াদ বিমানবন্দর কত দিন বন্ধ থাকে এবং পুনরায় চালু হওয়ার পর কী ধরনের বিধিনিষেধ থাকে, সেটাই দেখার বিষয়।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.