আপনি পড়ছেন

তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার অভিযোগে প্যারাগুয়ে এবং বেলিজের দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। চীনের জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী তৎপরতার বিরোধিতার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার এই পদক্ষেপের ঘোষণা দেয় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়, যা একই দিন থেকে কার্যকর হয়।

প্যারাগুয়ে ও বেলিজের দুই মন্ত্রীর ওপর চীনের নিষেধাজ্ঞা
আকাশে তাইওয়ানের পতাকাবাহী সামরিক হেলিকপ্টার

নিষেধাজ্ঞার কবলে পড়া ব্যক্তিরা হলেন প্যারাগুয়ের যোগাযোগমন্ত্রী গুস্তাভো ভিয়াতে এবং বেলিজের পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিস ফনসেকা। এই পদক্ষেপের আওতায় চীনে থাকা তাদের সমস্ত সম্পদ জব্দ করা হবে এবং হংকং ও ম্যাকাওতে তাদের প্রবেশের ভিসা বাতিল থাকবে। এ ছাড়া চীনের যেকোনো প্রতিষ্ঠান ও ব্যক্তির সঙ্গে এই দুই মন্ত্রীর যেকোনো ধরনের লেনদেন, সহযোগিতা বা কার্যক্রমে অংশ নেওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় পড়ে কিছু চীনবিরোধী রাজনীতিবিদ তাদের দেশকে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে বাধ্য করেছেন। বেইজিং উল্লেখ করে, ওই মন্ত্রীরা একের পর এক চরম আপত্তিকর পদক্ষেপ গ্রহণ ও বক্তব্য দিয়েছেন, যা চীনের মূল স্বার্থকে ক্ষতিগ্রস্ত করছে।

বিশ্বের যে ১২টি দেশের সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে, প্যারাগুয়ে এবং বেলিজ তার অন্যতম। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে, যদিও তাইওয়ান সরকার এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে আসছে।

তাইওয়ানের জাতীয় দিবস উদযাপনের দুই দিন পর বেইজিং এই নিষেধাজ্ঞা জারি করল। শনিবার প্রেসিডেন্সিয়াল অফিসের বাইরে জাতীয় দিবসের ভাষণে তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং-তে বলেন, তাইওয়ান ‘শান্তিকে লালন করে’ এবং জাতি ‘স্বাধীনতা ত্যাগ করবে না।’

উইলিয়াম লাইয়ের এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে চীনের তাইওয়ান বিষয়ক দপ্তর। সংস্থাটি এক বিবৃতিতে উল্লেখ করে, এই বক্তব্য বাস্তবতাকে অস্বীকার করে, সত্যকে বিকৃত করে, জনগণকে বিভ্রান্ত করে এবং এর পেছনে অসৎ উদ্দেশ্য লুকিয়ে রয়েছে। এর আগে জানুয়ারিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যেকোনো মূল্যে তাইওয়ানের সঙ্গে চীনের একত্রীকরণ সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করে একে অপ্রতিরোধ্য লক্ষ্য হিসেবে বর্ণনা করেছিলেন।

প্যারাগুয়ের যোগাযোগমন্ত্রী গুস্তাভো ভিয়াতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তাইওয়ানের জাতীয় দিবস উদযাপন করে লেখেন, ‘জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার, মানবাধিকার ও গণতন্ত্রের মতো অভিন্ন মূল্যবোধ ও নীতির ওপর ভিত্তি করে প্যারাগুয়ে বন্ধুত্ব এবং সহযোগিতার সম্পর্ক পুনর্ব্যক্ত করছে।’

অন্যদিকে, তাইওয়ানে অবস্থিত বেলিজের দূতাবাস তাদের সম্পর্কের ৩৭তম বার্ষিকী উদযাপন উপলক্ষে ফেসবুকে একটি বার্তা প্রচার করে। সেখানে দূতাবাস লিখেছে, ‘একসঙ্গে আমরা প্রবৃদ্ধি, সুযোগ এবং দীর্ঘস্থায়ী বন্ধুত্বের ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি।’

গত মাসে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী লিন চিয়া-লুং বেলিজ সফর করেন। তার মন্ত্রণালয় জানায়, উভয় পক্ষ পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছে।

আমেরিকা মহাদেশে তাইওয়ানের অন্যান্য মিত্রদের মধ্যে গুয়াতেমালা এবং হাইতি অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া ক্যারিবিয়ান অঞ্চলের তিনটি দ্বীপরাষ্ট্রের সঙ্গেও তাদের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে দেশটির নিজস্ব সুরক্ষার জন্য প্রয়োজনীয় সামরিক সহায়তা প্রদানে মার্কিন প্রশাসন আইনের দ্বারা প্রতিশ্রুতিবদ্ধ। চীনের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে তাইওয়ান যখন তাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর চেষ্টা চালাচ্ছে, তখন চলতি মাসের শুরুর দিকে দ্বীপটিতে দুটি যুদ্ধবিমান সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.