ব্রাসেলসে ২০ নভেম্বর বসছে ইইউ-যুক্তরাজ্য শীর্ষ সম্মেলন
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও নিরাপত্তা সহযোগিতার লক্ষ্য নিয়ে বেলজিয়ামের ব্রাসেলসে দ্বিতীয় শীর্ষ সম্মেলনে বসতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাজ্যের নেতারা। আগামী ২০ নভেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন যৌথ চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।

ইউরোপিয়ান কাউন্সিলের এক বিবৃতিতে জানানো হয়, সম্মেলনের জন্য বেলজিয়ামের রাজধানীতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামকে স্বাগত জানাবেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।
এই বৈঠক ইউরোপে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সমন্বিত প্রচেষ্টা চালানো এবং কৌশলগত অংশীদারত্ব সুসংহত করার সুযোগ তৈরি করবে। ২০২৫ সালের ১৯ মে লন্ডনে প্রথম ইইউ-যুক্তরাজ্য শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উভয় পক্ষ একটি কৌশলগত অংশীদারত্ব গঠনে একমত হয় এবং নতুন সহযোগিতার রূপরেখাকে স্বাগত জানায়। আসন্ন বৈঠকে প্রথম সম্মেলনের পর থেকে দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করা হবে।
সম্মেলনের আলোচ্যসূচিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা, জ্বালানি, কৃষি-খাদ্য সংক্রান্ত নিয়মাবলী, জলবায়ু, জনগণের পারস্পরিক যোগাযোগ, অভিবাসন এবং আইন প্রয়োগের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। এ ছাড়া নেতারা দ্বিপক্ষীয় সম্পর্কের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক সংকটগুলো তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
আন্তোনিও কস্তা বলেন, ‘ইইউ এবং যুক্তরাজ্য অভিন্ন মূল্যবোধ ও পারস্পরিক স্বার্থে ঐক্যবদ্ধ অংশীদার। আমাদের নিরাপত্তা এবং সমৃদ্ধি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যা আমাদের মধ্যকার শক্তিশালী অংশীদারত্বকে অপরিহার্য করে তুলেছে।’
তিনি আরও বলেন, ‘সহযোগিতা আরও গভীর করার মাধ্যমে আমরা বর্তমান সময়ের চ্যালেঞ্জগুলো মোকাবেলার সক্ষমতা বৃদ্ধি করতে পারি, নিজেদের প্রতিরোধ ক্ষমতা সুদৃঢ় করতে পারি এবং ইউরোপ ও তার বাইরে স্থিতিশীলতা জোরদার করতে পারি।’
ইইউ ও যুক্তরাজ্য উভয়ই অভিন্ন মূল্যবোধের অংশীদার এবং বহুপাক্ষিকতা ও নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে সমর্থন করে। পাশাপাশি ইউরোপ ও বিশ্বজুড়ে স্থিতিশীলতা এবং সমৃদ্ধি প্রসারে উভয় পক্ষই কাজ করে থাকে। সম্মেলন শেষে একটি যৌথ ঘোষণা জারি করা হতে পারে।
২০২০ সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের প্রত্যাহারের পর থেকে মূলত কয়েকটি চুক্তির মাধ্যমে তাদের পারস্পরিক সম্পর্ক পরিচালিত হয়ে আসছে। এগুলোর মধ্যে রয়েছে উইথড্রয়াল এগ্রিমেন্ট, উইন্ডসর ফ্রেমওয়ার্ক, ট্রেড অ্যান্ড কো-অপারেশন এগ্রিমেন্ট এবং জিব্রাল্টার সংক্রান্ত চুক্তি। উভয় পক্ষই এসব চুক্তির পূর্ণাঙ্গ, সময়োপযোগী ও বিশ্বস্ত বাস্তবায়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা ইইউ-যুক্তরাজ্য সম্পর্কের মূল ভিত্তি হিসেবে বিবেচিত।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.