আপনি পড়ছেন

আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা ফিচ রেটিংস ধারণা করছে, ২০২৭ সালের প্রথম প্রান্তিকে হরমুজ প্রণালী পুনরায় চালু করতে একটি টেকসই চুক্তি হতে পারে। যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের মধ্যেও মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোর সামগ্রিক সার্বভৌম ঋণমান স্থিতিশীল রয়েছে। সোমবার সংস্থাটির প্রকাশিত এক মূল্যায়নে এই পূর্বাভাসের কথা তুলে ধরা হয়।

ফিচ: ২০২৭ সালের শুরুতে খুলতে পারে হরমুজ প্রণালী
আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা ফিচ রেটিংসের লোগো

সংস্থাটির সর্বশেষ আঞ্চলিক সমকক্ষ ঋণমান বিশ্লেষণের সঙ্গে দেওয়া এক মন্তব্যে বলা হয়, তেলের বাড়তি দাম, তেল রপ্তানির পুনরুদ্ধার এবং বড় ধরনের আর্থিক সুরক্ষা দেশগুলোর সার্বভৌম ঋণমানকে সুরক্ষা জুগিয়েছে।

উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলো এবং ইরাক এই সংঘাতের মূল ধাক্কা সামলেছে। ইরান ও দেশটির আঞ্চলিক মিত্রদের বিচ্ছিন্ন হামলার পাশাপাশি নিজেদের জ্বালানি রপ্তানির প্রধান পথ ব্যাহত হওয়ার মুখে পড়তে হয়েছে দেশগুলোকে।

অঞ্চলের অন্যত্র মিশরে ও জর্ডানের প্রতি শক্তিশালী বহিরাগত সহায়তা, মিশরে দ্রুত পর্যটন খাতের প্রবৃদ্ধি এবং মরক্কোতে সরাসরি বিদেশি বিনিয়োগের ইতিবাচক ধারা তেলের বর্ধিত মূল্যের প্রভাব কাটিয়ে উঠতে সাহায্য করেছে।

সামাজিক স্থিতিশীলতার ওপর চাপের বিষয়টি নিয়ে কর্তৃপক্ষগুলো সতর্ক থাকলেও পরিমিত রাজস্ব সংস্কার ঋণ ও জিডিপির অনুপাত স্থিতিশীল রাখতে সহায়তা করেছে বলে জানায় ফিচ।

গত ১২ মাসে এই অঞ্চলের গড় সার্বভৌম রেটিং অপরিবর্তিত রয়েছে। তবে যুদ্ধ শুরুর আগেই ওমানের রেটিং বৃদ্ধি এবং বাহরাইনের রেটিং অবনমন হয়েছিল।

বর্তমানে অঞ্চলের তিনটি দেশের ঋণমানে নেতিবাচক পূর্বাভাস রয়েছে, বিপরীতে কোনো দেশেরই ইতিবাচক পূর্বাভাস নেই। এটি ২০২১ সালের শেষের দিকের পর থেকে সবচেয়ে দুর্বল ভারসাম্যপূর্ণ অবস্থা।

কাতার এবং রাস আল খাইমার নেতিবাচক পূর্বাভাস মূলত যুদ্ধজনিত ঝুঁকির প্রতিফলন। সংঘাতের চরম মুহূর্তে দেওয়া নেতিবাচক পর্যবেক্ষণ তালিকা থেকে সম্প্রতি এই দুই দেশকে বাদ দেওয়া হয়েছে।

হরমুজ প্রণালীতে অচলাবস্থার কারণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানি করতে না পারার প্রভাব পড়েছে কাতারের ঋণমানে। অন্যদিকে রাস আল খাইমা এমন একটি রূপান্তরমূলক পর্যটন প্রকল্পের ঝুঁকির মুখে পড়েছে, যা এর আগে তাদের রেটিং বাড়াতে ভূমিকা রেখেছিল।

ইসরায়েলের ক্ষেত্রেও নেতিবাচক পূর্বাভাস বহাল রয়েছে। দেশটির সরকারি ঋণ ক্রমাগত বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সরকারি অর্থব্যবস্থায় যুদ্ধজনিত ঝুঁকির কারণে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.